বরিশাল প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটূক্তি করার প্রতিবাদে বরিশালের কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন। আজ মঙ্গলবার বরিশালের বানারীপাড়ায় ঝাড়ু মিছিলটি স্থ্যানীয় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়ু মিছিলটিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং মিছিলে তারা জামায়াত ও এর আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এসময় বিক্ষুদ্ধ কর্মজীবী নারীরা জানান, জামায়াতে ইসলাম একটি চরম নারীবিদ্বেষী দল।এই দলের আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশালীন কটূক্তি করে সমগ্র নারী সমাজকে হেয় ও অসম্মানিত করেছেন। এর জন্য তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তারা এর বিচারও দাবিও করেন।