
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিং করে ফিরেছেন ওয়ানডে সিরিজ খেলতে। তবে বাংলাদেশ দলের পেস আক্রমণের যে শক্তিমত্তা, তাতে শরীফুল ইসলামের জন্য প্রথম ম্যাচে একাদশে থাকার সম্ভাবনাই ছিল না। টসের সময় ঘোষিত দলেও জায়গা হয়নি এই বাঁহাতি পেসারের। তবে মুস্তাফিজুর রহমানের শেষ মুহূর্তের চোটে খুলে গেল ভাগ্য। সুযোগটা দুই হাতে লুফে নিয়ে তিনি প্রমাণ করলেন, ওয়ানডে দলের বেঞ্চের গভীরতাও কতটা সমৃদ্ধ।
টসের পর ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি বোধ করায় ছিটকে যান মুস্তাফিজুর। তার বদলি হিসেবে একাদশে আসা শরীফুলের হাতে নতুন বল তুলে দেন মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই ছন্দময় বোলিংয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে নেন পরীক্ষায়। পিএসএলের ফর্ম ধরে রেখে নিক কেলিকে দারুণ এক ইনসুইঙ্গারে করেন বোল্ড। যদিও এর আগে ক্রিজে বেশ সংগ্রামই করতে হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ২৩ বলে ৭ রানের ইনিংসের ইতি ঘটে খোলস ছেড়ে বেরিয়ে বড় শট খেলার প্রবণতায়।

সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৩ রানের জুটিতে যখন সেট হয়ে গেছেন উইল ইয়ং ও হেনরি নিকোলস, তখনই দৃশ্যপটে হাজির রিশাদ হোসেন। পিএসএলে সুবিধা না করতে পারলেও বাংলাদেশের জার্সিতে শুরু থেকেই ছিলেন ছন্দে। টার্ন পাচ্ছিলেন, লাইন-লেন্থও ছিল ভালো। তাকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইয়ং (৩০ রান)।
অন্যপ্রান্তে অধিনায়ক মিরাজ নিচু হয়ে যাওয়া এক ডেলিভারিতে বোল্ড করে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক টম লাথামকে। নিউজিল্যান্ডের ইনিংস কিছুটা পথ হারায় এরপরই। ৬৮ রান করা নিকোলসকে সাজঘরের পথ দেখান রিশাদ। ম্যাচজুড়ে মুস্তাফিজের অভাব বুঝতে না দেওয়া শরীফুল রাউন্ড দ্য উইকেটে গিয়ে মোহাম্মদ আব্বাসকে আউট করেন কট বিহাইন্ডে।
১৬৫ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডের জন্য ২২০ রান পার করাটাই তখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে চাপের মুখে হাল ধরেন ডিন ফক্সক্রফট। ৪৭তম ওভারে নাহিদকে টানা দুটি চার মেরে যখন বোল্ড হলেন, ততক্ষণে নামের পাশে রান ৫৯। ৬৫ রান খরচায় গতিময় এই পেসারের একমাত্র উইকেটও এটিই।
নিউজিল্যান্ডের শেষের দিকে ব্যাটসম্যানরা অবশ্য পারেননি দ্রুত রান তুলতে। ফলে থামতে হয় ৮ উইকেটে ২৪৭ রানে।
ইনিংসে বাংলাদেশের সেরা বোলার শরীফুল ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প