Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৩২
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। উপলক্ষে আজ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হবে বেলা ১১টায়।

১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তার বাবা ইস্কান্দার মজুমদার দিনাজপুরে চলে আসেন। পরে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। রাজনীতিতে খালেদা জিয়ার পদার্পণ হয়েছিল অকস্মাৎ এবং কিছু নির্দিষ্ট পরিস্থিতির প্রতিক্রিয়ায়। সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর পরই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

Advertisement
Advertisement
Advertisement

১৯৮১ সালে ৩০ এপ্রিল জিয়াউর রহমান চট্টগ্রামে সার্কিট হাউজে কিছু সেনা সদস্যের গুলিতে নিহত হন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন সাধারণ একজন গৃহবধূ।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী: সারা দেশে শনিবার দোয়া ও মিলাদ মাহফিলkhaleda-sketch

খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন ১৯৮২ সালে ৩ জানুয়ারি। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রথম দলের চেয়ারপারসন নির্বাচিত হন ১৯৮৪ সালের ১০ মে। সেই থেকে আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরপর থেকেই শুরু হয়েছিল খালেদা জিয়ার সংগ্রামমুখর রাজনৈতিক জীবন। খালেদা যে সময়টায় বিএনপির হাল ধরেছিলেন, দেশে তখন ছিল সামরিক শাসন। রাজনৈতিক কর্মসূচির সীমাবদ্ধ সময়েও ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্যজোট গঠিত হয়। ওই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধেও আন্দোলন জোরদার হতে শুরু করে। খালেদা জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে ১৯৮৩ সালের সেপ্টেম্বর থেকে সাত দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন।

সামরিক শাসনের অবসানের পর দেশে ফিরে আসে মুক্ত রাজনৈতিক পরিবেশ। এরপর ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে খালেদা জিয়ার দল। সেই বছরই দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন হয়েছিল। গঠিত হয়েছিল পঞ্চম সংসদ। আর সেখানে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

বিষয়: খালেদা জিয়াজন্মদিনপ্রধানমন্ত্রীবিএনপিরাজনীতি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প