
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, “বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা, জোট নিরপেক্ষ অবস্থান, অর্থনৈতিক শক্তি, জনগণের ঐক্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি। সে সকল বিষয়ে মনোযোগী হওয়ার পরিবর্তে কোনো যুদ্ধ জোটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অন্যের ডেকে আনা যুদ্ধ ও সংঘাতের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশীদার হওয়া কখনই কাম্য নয়।”
“দূরবর্তী অঞ্চলের সংঘাত ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে জড়িত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা স্বার্থ ঝুঁকিতে ফেলার কোনো পদক্ষেপ এ দেশের মানুষ মেনে নেবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, “অর্থনৈতিক, বাণিজ্যিক, শ্রমবাজার, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আর সামরিক জোট এক বিষয় নয়। বিদ্যমান সংঘাতপূর্ণ পৃথিবীতে কোনো একটি সামরিক ব্লকের অংশ হয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশের কৌশলগত স্বাধীনতাকে সীমিত করার যেকোনো হীন প্রচেষ্টা প্রতিহত করা হবে।”
“ক্ষমতাসীন বিএনপি সরকারের পররাষ্ট্র বিষয়ক একাধিক মন্ত্রী ও উপদেষ্টা ক্রমাগত ‘মক্কা প্যাক্টকে’ মুসলিম দেশগুলোর জোট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ওআইসিভুক্ত ৫৬টি দেশের মধ্যে শুধুমাত্র সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান এই তিন দেশের সামরিক লক্ষ্য অনেকাংশেই মধ্যপ্রাচ্যের ইরানসহ বহু মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বিরুদ্ধে এবং মার্কিন ও ইসরায়েলি স্বার্থের পক্ষে পরিচালিত হয়ে থাকে।”
অবিলম্বে ‘মক্কা প্যাক্ট’ নামক যুদ্ধ জোটে শামিল হওয়ার অভিপ্রায় এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের তল্পিবাহকের ভূমিকা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প