Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বিএনপি কি ভেসে এসেছে?’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯: ৪৪
‘বিএনপি কি ভেসে এসেছে?’

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল উল্লেখ করে বিরোধী দলের সমালোচনা করেছেন তারেক রহমানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, “আরে বিএনপি কি ভেসে এসেছে? বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। তাই জনগণের কাছে আমাদের নেতা যে কমিটমেন্ট করেছেন, সেগুলোই তিনি বাস্তবায়ন করবেন।”

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আবদুস সালাম বলেন, “সংসদে বিরোধী দলের নামে কিছু লোক রয়েছে, যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা বলে বেড়ায় শেখ হাসিনাকে নাকি ১৭ বছর লেগেছে, আর তারা নাকি ছয় মাসে ফেলে দেবে।”

ভোটের কথা টেনে তিনি বলেন, “আপনাদের কথা বাস্তবায়ন করার জন্য জনগণ তাকে ভোট দেয়নি।”

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, “তাদের নেতা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের ঋণ মওকুফসহ নানা পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীতে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।”

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা সবসময় জনগণের খোঁজখবর রাখেন। কোথাও কোনো সমস্যা দেখলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।”

আবদুস সালাম জানান, আজ সমাবেশে আসার পথে সড়কের পাশে ময়লা-আবর্জনা দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি তার নজরে এনেছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা আমাদের নেতার বক্তব্য শুনব। তিনি সদ্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন–ভোটের কালির দাগ এখনো শুকায়নি। এই স্বল্প সময়েই তিনি যেসব কাজ করেছেন, তা সাধারণ মানুষের পক্ষে গেছে।”

আবদুস সালাম আরও বলেন, “দুই মাসে শুরু হওয়া এসব উদ্যোগ আগামী পাঁচ বছরে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।”

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়: বিএনপিমুক্তিযোদ্ধারাজধানীপ্রধানমন্ত্রীভোটের মাঠেবিরোধী দলতারেক রহমাননয়াপল্টনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভোটউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।