
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে দগ্ধ অবস্থায় আরিফুলকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরের দিকে বার্ন ইনস্টিটিউটের জররি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ আরিফুলের বাড়ি রংপুরের কালিগঞ্জ থানার লতাবর গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আরিফুলের শরীরে ৬২ শতাংশ দগ্ধ রয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
দগ্ধ আরিফুলকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই তাইজুল ইসলাম জানান, আরিফুল পেশায় একজন রিকশাচালক। মাঝেমধ্যে তিনি মাটি খোঁড়ার কাজও করতেন। গতরাতে ফতুল্লার কুতুবপুরের ১নং গলির একটি বাসায় গভীর রাতে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ দেওয়ার জন্য মাটি খোঁড়ার সময় গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন আরিফুল।
তাইজুল আরও জানান, প্রথমে আরিফুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান তারা। বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প