Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৪৫
আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ
ছাত্রদল-যুবদলের ধাওয়ায় শিবির পিছু হটলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর কয়েক দফা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে।

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষfdsff

বিকেল সোয়া পাঁচটার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা যুক্ত হয়। ছাত্রদল-যুবদলের ধাওয়ায় শিবির পিছু হটলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় জামায়াত-শিবির বিরোধী মিছিল করছে ছাত্রদল এবং যুবদলের কর্মীরা।

আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা জানান, বিকেলে জামায়াত-শিবির বিরোধী মিছিল নিয়ে মাদ্রাসার হলে অবস্থান নেয় ছাত্রদল। কিছুক্ষন পরই ছাত্রশিবির হলে আসে। মুখোমুখি অবস্থানে দুইপক্ষের মাঝে সংঘর্ষ বাধে। পরে হলের সাধারণ ছাত্র এবং দুই পক্ষের রাজনৈতিক নেতাদের রুমে পাল্টাপাল্টি ভাঙচুর চলে।

Advertisement
Advertisement
Advertisement

এক পর্যায়ে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে শিবির কর্মীদের সঙ্গে ছাত্রদল-যুবদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সেই সঙ্গে একাধিক ককটেল বিষ্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান চরচাকে বলেন, “মাদ্রাসার ক্যাম্পাসে এবং হলে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিলে এই পরিস্থিতির তৈরি হয়। আমরা এনাফ ফোর্স মোতায়েন করেছি। যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। আশা করছি অপ্রীতিকর কিছু ঘটবে না আর।”

ঢাকা কলেজেও ছাত্রদল-শিবির সংঘর্ষhappy arcade

মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর পরপর থেকে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে ঢাকা কলেজের ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

বিষয়: ছাত্রদলরাজধানীসংঘর্ষছাত্র শিবির
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক