Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রতিরক্ষামন্ত্রীর অপসারণকে কেন্দ্র করে ইউক্রেনে বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯: ৪৩
প্রতিরক্ষামন্ত্রীর অপসারণকে কেন্দ্র করে ইউক্রেনে বিক্ষোভ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণ করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানায় ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই বিক্ষোভের ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

ফেদোরভকে পদে পুনর্বহাল করার দাবি জানানোর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার রাষ্ট্রপতির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন বিক্ষোভকারীরা।

এমন এক সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হলো, যখন ইউক্রেনের পার্লামেন্টে নতুন সরকার গঠনের প্রস্তাব নিয়ে ভোট চলছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি পর্যায় পার করছে ইউক্রেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কিয়েভ পোস্ট আরও জানায়, রাজধানী কিয়েভে শত শত মানুষ বিক্ষোভের জন্য জড়ো হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
ইউক্রেনের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নUkraine's President Volodymyr Zelenskiy visits an exhibition of new Ukrainian-made drone-missiles–REUTERS

এছাড়া লুৎস্ক, পোলতাভা, মাইকোলাইভ এবং তেরনোপিল শহরেও ছোট আকারের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ টুয়েন্টি ফোরের প্রতিবেদন অনুযায়ী, জনগণের সঙ্গে কোনো রকম আলোচনা বা পরামর্শ ছাড়াই ফেদোরভকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে ফেদোরভ জনগণের আস্থা অর্জন করেছিলেন আর ইউক্রেনের পার্লামেন্ট (ভেরখোভনা রাদা) তাকে অপসারণের কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

গত রোববার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছর এ নিয়ে দুইবার মন্ত্রিসভা ঢেলে সাজালেন তিনি। নতুন মন্ত্রিসভায় ৩৫ বছর বয়সী প্রযুক্তিবিদ ফেদোরভের জায়গা হয়নি। তাকে অপসারণের মধ্য দিয়ে তার সঙ্গে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির মতবিরোধও প্রকাশ্যে এসেছে।

বিষয়: রাশিয়াভলোদিমির জেলেনস্কিইউক্রেনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প