Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রবাসীদের সম্পৃক্ত করে বিনিয়োগ-রপ্তানি বাড়াতে হবে: তথ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০: ৩০
প্রবাসীদের সম্পৃক্ত করে বিনিয়োগ-রপ্তানি বাড়াতে হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) সম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের প্রধান সম্পদ হচ্ছে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী। গার্মেন্টস শিল্প মূলত সস্তা শ্রমের ওপর দাঁড়িয়ে আছে, তবে এই জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) ২০৪০-৪৫ সালের পর কমে যেতে পারে। তাই এখনই দক্ষতা বৃদ্ধি ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিতে হবে।”

মন্ত্রী আরও বলেন, “বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রধান উৎস দুটি রপ্তানি ও প্রবাসী আয়। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই দুই খাতই ঝুঁকির মুখে পড়তে পারে। তাই নতুন শ্রমবাজার খোঁজা, দক্ষ জনবল তৈরি এবং রেমিট্যান্স যেন বৈধ চ্যানেলে আসে তা নিশ্চিত করা জরুরি।”

এনআরবি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারকে গবেষণাভিত্তিক প্রস্তাব ও কৌশলপত্র দিয়ে সহযোগিতা করা যেতে পারে। নতুন সম্ভাবনাময় দেশ চিহ্নিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং দক্ষ জনবল তৈরিতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, “দুই কোটির বেশি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।”

নুরুল হক নূর আরও বলেন, “প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বিএমইটি নিবন্ধন না করলে অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ ও বীমা সুবিধা পাওয়া যায় না। অবৈধ পথে বিদেশ গমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নতুন শ্রমবাজার তৈরিতে বাধা সৃষ্টি করে।”

আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সাবেক ফোর্স কমান্ডার মেজর জেনারেল (অব) ফজলে এলাহি আকবর, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, পুলিশের সাবেক আইজি আশরাফুর হুদা।

বিষয়: প্রবাসীবাংলাদেশপ্রতিমন্ত্রীতথ্য ও সম্প্রচার মন্ত্রী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।