Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২১: ৩২
ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ

বরিশাল জেলায় ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে গৌরনদী উপজেলা থানা পুলিশের বিরুদ্ধে।

Advertisement
Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারের একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম বাজারের মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এসময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেপ্তার করার জন্য দোকানে আসে। তখন শামীমকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে নিয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, তাদের বিরুদ্ধে মারামারির ঘটনায় মামলা ছিল। সেই মামলায় দুজনকেই পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল। একজনকে পেয়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্যবসায়ীর আরেক ছেলে ফয়সাল হাওলাদার বলেন, “আমার বাবা সাদ্দাম বাজারের পুরনো ব্যবসায়ী তিনি কোন রাজনীতির সাথে জড়িত নেই। আমার ভাই শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিলেন। তবে তার কোন পদপদবী কিংবা কোন মামলা নেই। এরপরেও ভাইকে গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে অন্যায়ভাবে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।”

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ওসি তারিক হাসান রাসেল জানান, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা তাদের ব্যাপার এবং অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

আটককৃত শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি।

বিষয়: বরিশালব্যবসায়ীপুলিশগ্রেপ্তারযুবলীগ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক