
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার সংগঠনটি জানায়, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বন্দর ও বহিনোঙ্গরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে।
সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীদের ক্ষতি এবং রোজার পণ্য খালাসের কথা বিবেচনায় আন্দোলনে সাময়িক শিথিলতা আনা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত করে তোলে, ফলে নতুন করে কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো–এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার বিষয়ে সরকারি ঘোষণা। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার ও আইনগত জিজ্ঞাসাবাদ। আন্দোলনকারী কর্মীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল। বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সব প্রক্রিয়া তাৎক্ষণিক স্থগিত।
গত কয়েক সপ্তাহ ধরে এনসিটি ইজারা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। এর আগে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি, পরে লাগাতার কর্মবিরতি পালন করে।
চট্টগ্রাম বন্দর দেশের আমদানি–রপ্তানির প্রধান কেন্দ্র। সমুদ্রপথে মোট বাণিজ্যের ৭৮ শতাংশ এবং কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। ফলে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে পণ্য খালাস, রপ্তানি এবং শিল্পকারখানার কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প