Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভাগ্যের সহায়তা পাবেন তো সৌম্য সরকার?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২: ৪২
ভাগ্যের সহায়তা পাবেন তো সৌম্য সরকার?

“সৌম্যকে দলে নিতে বলেন আপনারা, আমরাও তো ওকে খেলাতে চাই। কিন্তু কার জায়গায় সুযোগ দেব?”–নাম প্রকাশ না করার শর্তে চরচাকে কথাটা বলেছেন জাতীয় নির্বাচক প্যানেলের একজন সদস্য। আর এটাই সৌম্য সরকারের বর্তমান কঠিন বাস্তবতা। রান করলেও নেই দলে থাকার নিশ্চয়তা। আবার তাকে দলে ফেরানোর ইচ্ছা থাকলেও যেন পারছেন না নির্বাচকেরা।

Advertisement
Advertisement
Advertisement

এমন পরিস্থিতিতে একাদশে থাকা টপ অর্ডারের একজন ব্যাটসম্যানের বাজে ফর্মের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই সৌম্যের। কারণ, তার যা করার তিনি সেটা করেছেন। নিজের খেলা শেষ ওয়ানডেতে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। খেলেছিলেন ৮৬ বলে ৯১ রানের দারুণ এক ইনিংস। এরপরও অদ্ভুত যুক্তিতে স্কোয়াডে থেকেও একাদশে আর জায়গা করতে পারছেন না তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্কোয়াডে ছিলেন সৌম্য। তবে একটি ম্যাচেও তাকে খেলানো হয়নি। দ্বাদশ ব্যক্তি হিসেবে নিজের কাজটা খুব যে উপভোগ করেননি, সেটা স্পষ্ট হয় ফেসবুকে পোস্ট করা তার পানির বোতল হাতে নেওয়া একটি ছবিতেই। যদিও সৌম্য পরে দাবি করেন, সেই পোস্ট দিয়ে তিনি কোনো বার্তা দিতে চাননি।

তবে সৌম্যকে নিয়ে একটা বার্তা যেন দিয়েই যাচ্ছেন নির্বাচকরা–সেটা গাজী আশরাফ হোসেনের পর হাবিবুল বাশারের প্যানেলও। আর তা হলো, বাঁহাতি এই ব্যাটসম্যানকে তারা একাদশে ‘অটোচয়েস’ হিসেবে দেখছেন না। বরং নির্বাচকরা সৌম্যকে বিকল্প ওপেনার বা তিন নম্বরের ব্যাকআপ হিসেবেই বিবেচনা করছেন।

Advertisement
Advertisement
Advertisement

আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও দলের বাইরেই থাকতে হয়েছে সৌম্যকে। তার পজিশনে ওপেন করা সাইফ সাম্প্রতিক সময়ে রানে না থাকলেও এই ম্যাচে দেখা পেয়েছেন ফিফটির। ফলে দ্বিতীয় বা এমনকি তৃতীয় ম্যাচেও তার বাদ পড়ার সম্ভাবনা কমই। আর তানজিদ হাসানকে টিম ম্যানেজমেন্ট টানা খেলিয়ে যাওয়ারই পক্ষপাতী।

সৌম্যের জন্য তাই রইল বাকি কেবল তিন নম্বর পজিশন। ওপেনিংয়ের চেয়ে এই জায়গাতেই বরং তার দলে ফেরার সম্ভাবনা বেশি। তিনে নাজমুল হোসেন শান্ত গত বছর অধিনায়কত্ব হারানোর পর থেকে পার করছেন কঠিন সময়। শেষ ১৩টি ৫০ ওভারের ম্যাচে নেই কোনো ফিফটি। গড় মাত্র ১৪.৯২।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই নির্বাচকও নাজমুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, “এত লম্বা সময় ধরে শান্ত রানে নেই, এটা কিন্তু দলের জন্যও নেতিবাচক। কারণ তার ওপর দলের ব্যাটিং অনেকটাই নির্ভর করে।”

তবে এই সিরিজের বাকি দুই ম্যাচে নাজমুলকে সুযোগ দেওয়ার পক্ষেই বাংলাদেশ দল। আর তাই দ্বিতীয় ম্যাচে সৌম্যের খেলার সম্ভাবনা বেশ কমই। এমন সময়ে যা করা যায়, তিনি সেটাই করে যাচ্ছেন। নিজেকে ফিট রাখা এবং শাণিত করা। সেই প্রয়াসে রোববারের নেট অনুশীলনে হাজির হন চেনা ছন্দে। পেসারদের দাপটের সঙ্গে সামলানোর পাশাপাশি স্পিনারদের উড়িয়েছেন সুইপ ও বাহারি রিভার্স সুইপে।

স্পিনের বিপক্ষে এই সাবলীল ব্যাটিংই হতে পারে সৌম্যের জন্য প্লাস পয়েন্ট। সিরিজের প্রথম ম্যাচে যে নিউজিল্যান্ডের নবীন স্পিনারদের কাছেই খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে সুইপ বা রিভার্স সুইপ একেবারেই খেলার চেষ্টা করেননি তারা, যা হতে পারত কার্যকর এক অস্ত্র। আর এই জায়গায় সৌম্য দলের অন্যতম সেরা।

তবে খোদ নির্বাচকরাই যখন ভেবে পান না কীভাবে তাকে একাদশে রাখা যায়, সেখানে সৌম্যের করার আছে সামান্যই। একটু ভাগ্যের সহায় প্রার্থনাই তাই একমাত্র সঙ্গী। ক্রিকেট বিধাতা কি সৌম্যের প্রার্থনা শুনবেন?

বিষয়: বাংলাদেশখেলাক্রিকেটনিউজিল্যান্ডসৌম্য সরকার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প