Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এএফসি নেশনস লিগে বাংলাদেশের যে সুযোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৩: ১২
এএফসি নেশনস লিগে বাংলাদেশের যে সুযোগ

ইউরোপের মতো এশিয়াতেও চালু হতে যাচ্ছে ‘নেশনস লিগ’। অর্থহীন প্রীতিম্যাচের বদলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সদস্যদেশগুলোকে বিশ্বকাপ ও ইউরো বাছাইয়ের বাইরে আরও বেশি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ২০১৮ সালে উয়েফা চালু করেছিল ইউরোপিয়ান নেশনস লিগ। সেই আদলে এবার এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি শুরু করতে যাচ্ছে এএফসি নেশনস লিগ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি এ তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপিয়ান নেশনস লিগ এরই মধ্যে চারটি আসর দেখে ফেলেছে। এর ফলে ইউরোপে বিশ্বকাপ ও ইউরো বাছাইয়ের বাইরে ‘অর্থহীন’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বন্ধ করা হয়েছে। আগে ইউরোপের দলগুলো প্রীতি ম্যাচ খেললে তাতে তারকা ফুটবলাররা খেলতে চাইতেন না। ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুমের মধ্যে এসব প্রীতি ম্যাচ নিয়ে ফুটবলারদের অনাগ্রহ চিন্তিত করে তুলেছিল সদস্যদেশ ও উয়েফাকে। ম্যাচগুলো দর্শক আকর্ষণও হারাতে বসেছিল। নেশনস লিগ ইউরোপকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে এসেছে। নেশনস লিগের কারণে দর্শকেরাও দেখতে পাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

এশিয়াতে একটু পেছনের সারির দলগুলোর ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা নিয়ে সংকট আছে। বাংলাদেশ যেমন, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য শক্তিশালী প্রতিপক্ষ খুঁজে নিতে হিমশিম খায়। প্রথম ও দ্বিতীয় সারির অনেক দেশই বাংলাদেশের মতো দেশকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে চায় না। নেশনস লিগ চালু হলে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাইরে আরও বেশি শক্তিশালী দলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে।

ঠিক কবে নেশনস লিগের খেলা শুরু হবে, এএফসি এ ব্যাপারে পরিস্কার করে কিছু না বললেও এএফসির জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন নেশনস লিগ সম্পর্ক বলেছেন, ‘‘এএফসির ৪৭টি সদস্যদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে নেশনস লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিফার আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট ফুটবল সূচিকে আরও আকর্ষণীয় করবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখতে পাবে দর্শকেরা। একই সঙ্গে জাতীয় দলগুলো অবকাঠামো ও আর্থিক উন্নয়নের দিকেও মনোযোগ দিতে পারবে।”

Advertisement
Advertisement
Advertisement

এএফসির সদস্য দেশে ৪৭, তবে এ মুহূর্তে ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ৪৬টি দেশ। শুধু নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এই তালিকায় নেই। বাংলাদেশের এএফসি র‍্যাঙ্কিং ৩৬। নেশনস লিগ চালু হলে বাংলাদেশকে হয়তো খেলতে হবে তৃতীয় বা চতুর্থ স্তরে। তবে ওই স্তরে ভালো পারফরম করলে ওপরের দিকে খেলার সুযোগ থাকবে। নেশনস লিগের ফরম্যাট কেমন হবে, এএফসি অবশ্য সেটাও এখনো জানায়নি।

বিষয়: বাংলাদেশবাংলাদেশ ফুটবলএএফসি কাপ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক