Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গোল পেতেই আরও খোলতাই হলো ব্রাজিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭: ৪০
গোল পেতেই আরও খোলতাই হলো ব্রাজিল

১২ মিনিটে রাফিনিয়ার একটা গোল বাতিল হলো অফসাইডে। ২২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও অবিশ্বাস্য মিস রাফিনিয়ার, চিপ করলেও বল জালে জড়াতে পারেননি।

Advertisement
Advertisement
Advertisement

তবে ২৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ব্রাজিল। এরপর থেকেই যেন ব্রাজিলের খেলা আরও গোছানো হলো, এরপর আরও গোল পেল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় আজ হাইতির বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোলের পর বিরতির ঠিক আগে ব্রাজিলের তৃতীয় গোলটি ভিনিসিয়ুসের।

২৩ মিনিটে ব্রাজিলের প্রথম গোলটি অবশ্য কুনিয়া করেছেন কি না, তা নিয়ে প্রথমে সংশয় ছিল। বাঁ দিক দিয়ে ঢুকে ভিনিসিয়ুস শট নিলেও সেটা ঠেকিয়ে দেন হাইতি গোলকিপার জনি প্লাসিদে। ফিরতি বলে পা ছোঁয়াতে ঝাঁপিয়ে পড়েন কুনিয়া আর হাইতির এক ডিফেন্ডার। বল ঠিক কার পায়ে লেগে জালে ঢুকেছে, তা নিয়ে সংশয় ছিল। পরে ভিডিওতে দেখে নিশ্চিত হওয়া গেল, কুনিয়ার পায়েই লেগেছে।

১৩ মিনিট পর কুনিয়া ও ব্রাজিলের দ্বিতীয় গোলটিতে অবশ্য কোনো সংশয়ের অবকাশই নেই। ভিনিসিয়ুসের থ্রু ধরে বাঁ পায়ের জোরাল শটে বল জালে পাঠালেন কুনিয়া। মনে হলো, ব্রাজিল নড়েচড়ে বসেছে।

Advertisement
Advertisement
Advertisement

এর মধ্যেই অবশ্য একটা ধাক্কা খেয়েছে ব্রাজিল। পায়ের মাংসপেশিতে চোট নিয়ে ৪০ মিনিটে মাঠ ছেড়ে যান রাফিনিয়া, তার জায়গায় নামানো হয় বোর্নমাউথের ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ানকে। তবে বদলিটা সতর্কতাবশত বলেই মনে হয়েছে, ব্রাজিলের ছন্দেও তা আর বাধা হতে পারেনি।

বিরতির আগে ছয় মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রথমার্ধের সবচেয়ে দারুণ গোলটা করেছে ব্রাজিল। মিডফিল্ড থেকে দারুণ থ্রু পাস গেল, অনেকটা ওপরে উঠে যাওয়া হাইতি রক্ষণের রেখাকে ভেদ করে যাওয়া থ্রু-টা ভিনিসিয়ুসের জন্য ফাঁকা জায়গায় দৌড়ানোর সুযোগ করে দিল। ভিনির আর কী লাগে!

দৌড়ে উঠে বক্সে ঢুকে গেলেন বল নিয়ে। এরপরের দৃশ্যটা আপনি রিয়াল মাদ্রিদে দেখে দেখে অভ্যস্ত। এগিয়ে আসা গোলকিপারের পায়ের ফাঁক গলে বল জালে জড়িয়ে দিলেন ভিনিসিয়ুস।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ভোগানো হাইতিকে আজ প্রথমার্ধে আর খুঁজে পাওয়া গেল না। উল্টোদিকে প্রথম গোলের আগে কিছুটা অগোছালো মনে হওয়া ব্রাজিলকে বিরতিতে যেতে যেতে ‘ব্রাজিল’ মনে হতে লাগল।

বিষয়: হাইতিব্রাজিল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ভিনিসিয়ুস জুনিয়র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।