Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ম্যাকাইয়ে বাংলাদেশকে বাস্তবতা দেখাল অস্ট্রেলিয়া

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯: ৪১
ম্যাকাইয়ে বাংলাদেশকে বাস্তবতা দেখাল অস্ট্রেলিয়া
ছবি : ফক্স ক্রিকেট অস্ট্রেলিয়া

৩০তম ওভারের শেষ বল, জস হ্যাজেলউডকে চার মারলেন তাইজুল ইসলাম। আর তাতে হাঁফ ছেড়েই যেন বাঁচলেন বাংলাদেশের সমর্থকরা। টেস্টে নিজেদের সর্বনিম্ন স্কোর যে পার করতে পেরেছে নাজমুল হোসেনের দল।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাকাই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ৬৪ রানে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে কম স্কোর ৪৩, যা এসেছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ১৪ রান করেছেন ১১ নম্বরে নামা শরীফুল ইসলাম, আর এটাই সাক্ষ্য দিচ্ছে ২২ গজে ব্যাটসম্যানদের বিভীষিকাময় এক ইনিংসের।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও প্রথম টেস্টে অবিশ্বাস্য এক জয়ের কারণেই স্বপ্নটা চওড়া হয়ে গিয়েছিল অনেক। দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ জয়ের আশাও ছিল জোরাল। তবে আহত বাঘ যে কতোটা ভয়ংকর হতে পারে, সেটাই দেখিয়েছেন মিচেল স্টার্ক। ইতিহাসের অন্যতম সেরা এই পেসার ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সেই তোপের সামনে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট না হয়েই যেন মান বেঁচেছে নাজমুল-লিটনদের।

যদিও টস জিতে বল হাতে নিয়ে স্টার্ক একদম প্রথম বল থেকে যেভাবে ত্রাস সৃষ্টি করেছেন, তাতে ফিরে আসছিল ৪৩ বা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ৩৬ রানে অলআউট হওয়ার স্মৃতি। টেল এন্ডারদের দৃঢ়তায় সেটা আর হয়নি।

তবে যা হয়েছে, সেটা বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য বেশ দৃষ্টিকটু। ম্যাচের প্রথম বলে স্টার্ক অনেকবারই উইকেট নিয়েছেন। এবার সেখানে নাম লেখান সাদমান ইসলাম। লেগ স্ট্যাম্প লাইনে পিচ করা ডেলিভারি তিনি কিছু বুঝে ওঠার আগেই চলে যায় স্লিপে।

গোল্ডেন ডাকের তেতো অভিজ্ঞতা হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনেরও। আর তানজিদ হাসান তামিম টিকতে পারেন মোটে দুই বল। ছন্নছাড়া বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলে খানিক বাদে আরও দুই উইকেট নেন স্টার্ক। এজন্য তিনি করেন মাত্র ২২টি ডেলিভারি, আর রান দেন ৪!

দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম কিছুটা লড়াইয়ের চেষ্টা করে খেলতে পারেন ৪২ বল। তবে ৫ রানে ফেরেন তিনিও। ২১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের সামনে তখন নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা।

তবে মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদের ১৫ রানের জুটিতে হয় রক্ষা। দুজনকে বিদায় করেন প্যাট কামিন্স। ৩৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর তাইজুল ইসলাম (১১) ও শরীফুল ইসলাম মিলে যেন দেখাতে চেয়েছেন, ব্যাটিং করাটা খুব কঠিন ছিল না।

দুজনে হাঁকান পাঁচটি বাউন্ডারি, যেখানে প্রথম সাতজন মিলে চার মারতে পারেন মাত্র তিনটি। তাদের ২৫ রানের জুটির ইতি টানেন সেই স্টার্ক। তার স্পেল দাঁড়ায় ১০-৬-১২-৬!

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেটখেলা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক