Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ১৩
বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ

আজ ৩ ডিসেম্বর। ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, মর্যাদা সমুন্নতকরণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৯২ সাল থেকে প্রতি বছর এইদিনে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ বছর প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।’

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘের প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কনভেনশন (২০০৬) অনুযায়ী, প্রতিবন্ধিতা একটি দীর্ঘমেয়াদি শারীরিক, মানসিক বা ইন্দ্রিয়গত সমস্যা যা অন্য ব্যক্তিদের সাথে সমানভাবে তাদের কার্যকর অংশগ্রহণ ও মিথস্ক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবন্ধিতার তিনটি ধরণ— শরীরের কার্যকারিতা ও গঠনগত প্রতিবন্ধকতা, কার্যকলাপের সীমাবদ্ধতা এবং অংশগ্রহণের ক্ষেত্রে বাধা।

বিশ্বে প্রায় ১৩০ কোটি জনসংখ্যা প্রতিবন্ধিতার শিকার, যা মোট জনসংখ্যার ১৬ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী (২০২৩), বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৩৪ লাখ, যা মোট জনসংখ্যার ৯ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশের প্রতিবন্ধীরা শিক্ষা, চিকিৎসা ও চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয় বলে অভিযোগ আছে। শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীরা অনেক অবহেলার শিকার। ৫৯ শতাংশ প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষার সুযোগ পায় না, আর উচ্চশিক্ষা পর্যন্ত যেতে যেতে ৭৫ শতাংশ প্রতিবন্ধী ঝরে পড়ে। তবে সরকারি ও বেসরকারিভাবে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ চলমান আছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবন্ধীদের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বেশি। আর সবচেয়ে বেশি আছে দৃষ্টিপ্রতিবন্ধী, এরপর রয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী। শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে প্রতিবন্ধিতা বেশি। বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিবন্ধী আছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম সিলেট বিভাগে। প্রতিবন্ধীদের মধ্যে ২৭ দশমিক ২১ শতাংশ কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে নিযুক্ত।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ চাহিদাসম্পন্ন অসচ্ছল প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেওয়া হয় ৮৫০ টাকা। তবে এই ভাতা তাদের জন্য যথেষ্ট নয়। প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকার সম্পত্তির অধিকার দান, গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার না করা, প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধী সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া, গণপরিবহণে মোট আসনের পাঁচ ভাগ আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত করাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সামন সুযোগ ও অধিকার নিয়ে ২০১৩ সালের ৩ অক্টোবর জাতীয় সংসদে ‘প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা বিল-২০১৩’ পাস হয়েছে। এই বিল অনুযায়ী প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সামাজিক সুরক্ষা, ন্যায়বিচার, তথ্যের অধিকার, পারিবারিক ও রাজনৈতিক জীবনে সুবিধাসহ মোট ২০টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিল পাস হলেও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার জন্য রাষ্ট্র প্রস্তুত নয়। দেশে সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক হলেও প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ সীমিত। বিলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা থাকলে প্রতিবন্ধী শিশু ভর্তি হতে পারবে উল্লেখ থাকলেও সব স্কুলে তারা ভর্তি হতে পারছে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্র প্রতিবন্ধীদের দায়িত্ব নিতে বদ্ধপরিকর। তবে সর্বক্ষেত্রে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা করার জন্য প্রস্তুত হতে রাষ্ট্রের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ বিষয়। সংগঠিত হওয়া ছাড়া অধিকার আদায় সম্ভব নয়। প্রতিটি জনগোষ্ঠী তাদের নিজেদের এবং সমাজের উন্নয়নে সংগঠিত হয়েছে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হওয়া বাঞ্ছনীয়।

বিষয়: সরকারপ্রতিবন্ধী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।