Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সোমালিয়ায় অপুষ্টি মোকাবিলায় অর্থায়ন কমেছে ৮০ শতাংশের বেশি: এমএসএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১: ১১
সোমালিয়ায় অপুষ্টি মোকাবিলায় অর্থায়ন কমেছে ৮০ শতাংশের বেশি: এমএসএফ
মেডিসিন সান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এক শিশুর অপুষ্টি পরীক্ষা করছেন সোমালিয়ার এক স্বাস্থ্যকর্মী। বাইদোয়া, সোমালিয়া, ১০ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

সোমালিয়ার কয়েকটি এলাকায় তীব্র অপুষ্টি মোকাবিলায় এ বছর অর্থায়ন ৮০ শতাংশের বেশি কমেছে। অথচ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস্তুচ্যুতদের শিবিরগুলোতে পরীক্ষা করা প্রতি চার শিশুর একজন গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে মেডিসিন সান ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এমএসএফের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মিচেল সাংমা বলেন, যুক্তরাষ্ট্র গত বছর সোমালিয়ার ত্রাণ সংস্থাগুলোকে ৭ কোটি ডলার সহায়তা দিয়েছিল। এ বছর তারা কোনো অর্থ দিচ্ছে না। ফলে প্রয়োজন বাড়তে থাকলেও ত্রাণ সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। অন্য পশ্চিমা দাতারাও অর্থায়ন কমিয়েছে।

সাংমা বলেন, “এ বছর আমরা ২২ হাজার অপুষ্টির রোগী ভর্তি করেছি, যা গত বছরের তুলনায় ৮০ শতাংশেরও বেশি। যখন আমাদের ব্যাপকভাবে হস্তক্ষেপ বাড়ানো প্রয়োজন, তখন আমরা দাতাদের সহায়তায় আগ্রহ কমতে দেখছি।”

Advertisement
Advertisement
Advertisement

জুলাইয়ে এমএসএফ দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বাইদোয়ায় বাস্তুচ্যুতদের ১৪টি কেন্দ্রে ৮৮৮টি পরিবারের ওপর জরিপ চালায়। এতে দেখা যায়, প্রতি চার শিশুর একজন গুরুতর অপুষ্টিতে ভুগছে। এক-তৃতীয়াংশ পরিবার জানিয়েছে, তারা দিনে মাত্র একবেলা খাবার খেয়ে বেঁচে আছে। মাত্র ২ শতাংশ পরিবার দিনে তিনবেলা খাবারের সামর্থ্য রাখে।পরপর কয়েকটি বর্ষা মৌসুম ব্যর্থ হওয়ায় সোমালিয়ায় খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে। এতে ফসল নষ্ট, গবাদিপশুর মৃত্যু এবং পানির মজুত কমে গেছে। সংঘাত ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে মানুষের জীবিকা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য, স্বাস্থ্যসেবা ও ত্রাণের সুযোগও সীমিত হয়েছে।

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত সোমালিয়া-টোগোর অভিবাসন প্রত্যাশীরাSomalia_Trump

ফেব্রুয়ারিতে সোমালিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছিল, খরার কারণে দেশটির প্রায় ৬৫ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে।

এমএসএফ জানিয়েছে, বছরের শুরু থেকে বাইদোয়ায় পাঁচ বছরের কম বয়সী ২১ হাজারের বেশি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতে প্রায় ৫০ শতাংশ শিশুর তীব্র অপুষ্টি ধরা পড়েছে। তীব্র অপুষ্টি গুরুতর অপুষ্টির তুলনায় কম মাত্রার হলেও এর মধ্যে হঠাৎ ওজন কমে যাওয়া অন্তর্ভুক্ত এবং এটিও জীবনহানির কারণ হতে পারে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সোমালিয়ায় পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অধিকাংশই খরার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাস্তুচ্যুতদের প্রায় ৮৫ শতাংশ নারী ও শিশু।

এই সংকট সোমালিয়ায় ২০২২ সালের প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, তীব্র অর্থসংকটের কারণে তাদের তৎপরতা সীমিত হয়ে পড়েছে।

এমএসএফ জানিয়েছে, দাতাদের কাছ থেকে সোমালিয়ার জন্য বর্তমানে প্রায় ৩০ কোটি ডলার পাওয়া যাচ্ছে। অথচ ২০২২ সালে একই ধরনের খরা পরিস্থিতির সময় দাতারা ২২০ কোটি ডলার দিয়েছিল।

সোমালিয়ায় এমএসএফের প্রকল্প সমন্বয়কারী আলারা আলী বলেন, “দুর্ভিক্ষ ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্ব অপেক্ষা করতে পারে না। প্রাণহানি ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বিষয়: আফ্রিকাত্রাণ তহবিলদুর্ভিক্ষবাস্তুচ্যুতক্ষুধাঅপুষ্টিখাদ্যসংকটজাতিসংঘত্রাণশিশুসোমালিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক