Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এনসিপি একা চাইলেই হবে না : পরিবেশ উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭: ৩৩
এনসিপি একা চাইলেই হবে না : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের আইনি ভিত্তি এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান এখনো ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভরশীল। সরকার এই প্রক্রিয়াকে সহজতর করছে এবং এটিকে একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখছে, যেখানে রাজনীতিবিদরাই ভবিষ্যতে শাসনকার্য পরিচালনা করবেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার সচিবালয়ে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কারগুলো বাস্তবায়নের সুস্পষ্ট আইনি দলিলে সকল রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন। কিন্তু এই আইনি দলিলের খসড়া এখনো প্রস্তুত হয়নি। ঐকমত্য কমিশন কয়েকটি সম্ভাব্য অপশন দিয়ে একটি প্রতিবেদন দেবে, যা নিয়ে পরে আলোচনা হবে।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, এনসিপি এই সংক্রান্ত দলিলে এখনো সই না করলেও কমিশনের সব বৈঠকে উপস্থিত ছিল এবং সব কিছুতেই তারা স্বাক্ষর করেছে। তারা চায়, বাস্তবায়নের রূপরেখা সম্মত হয়েই সকলে দলিলে আসুক।

এদিকে, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তিনি আরো জানান, নির্বাচন কমিশনকেও এই বার্তা দেওয়া হয়েছে এবং সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মতপার্থক্য থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এটিকে দূরত্ব হিসেবে দেখা উচিত নয় এমনটাই মনে করেন পরিবেশ উপদেষ্টা। এনসিপির চাওয়া যৌক্তিক কিনা, এমন প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করে জানিয়েছে, সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত হবে এবং রাজনৈতিক দলগুলো একমত হলে সেটি সঠিক বলে ধরে নেওয়া হবে।এনসিপি একা চাইলেই হবে না।

বিষয়: রাজনীতিবিদনির্বাচনএনসিপিসরকারনির্বাচন কমিশনসরকারিউপদেষ্টাউপদেষ্টা পরিষদ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।