Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্পেনের সেউতায় অভিবাসীদের ঢল, প্রাণ গেল ১৯ জনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫: ৫২
স্পেনের সেউতায় অভিবাসীদের ঢল, প্রাণ গেল ১৯ জনের
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার ব্রেকওয়াটারে পুলিশি বাধা অতিক্রম করে পায়ে হেঁটে সীমান্তে প্রবেশের পর উল্লাস প্রকাশ করছে মরক্কো থেকে আসা অভিবাসীরা। ৩০ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় একদিনে প্রায় ৪৯ হাজার মানুষ সমুদ্র ও স্থলপথে প্রবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় আজ শুক্রবার স্পেন ও মরক্কো সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সাগর থেকে অন্তত ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মরক্কোর ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এবং স্পেন-নিয়ন্ত্রিত সেউতায় এই নজিরবিহীন অভিবাসী ঢল ইউরোপজুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। ইতালি হুমকি দিয়েছে, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ উন্মুক্ত সীমান্তব্যবস্থা শেনজেন থেকে স্পেনকে সাময়িকভাবে স্থগিত করার দাবি তুলবে।

সেউতার প্রবেশপথে মরক্কোর নিরাপত্তা বাহিনী জলকামানবাহী যান মোতায়েন করে এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা করা লোকজনকে পেছনে ঠেলে দেয়। সংঘর্ষের পর সীমান্তসংলগ্ন এলাকায় একটি বাস ও ৭টি গাড়ির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। যদিও সাম্প্রতিক এক আদালতের রায়ে বিশেষ ‘বর্ডার রিজেকশন’ নীতির আওতায় তাৎক্ষণিক বহিষ্কারের ক্ষমতার ওপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মানবাধিকার দমনে আরও কঠোর ইরান, বাড়ছে মৃত্যুদণ্ড: আর্টিকেল ১৯Article 19

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কার সঙ্গে সেউতা সফর করার কথা রয়েছে।

মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিয়া আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। প্রতিটি শহরের জনসংখ্যা প্রায় ৮৫ হাজার।

ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসীদের সীমান্ত পার হওয়ার চেষ্টা এ দুই শহরে মাঝেমধ্যেই দেখা যায়। তবে একদিনে অন্তত ৫০ হাজার মানুষের প্রবেশের ঘটনা নজিরবিহীন। স্পেন একে অন্তত ২০২১ সালের পর সবচেয়ে বড় সীমান্ত সংকট হিসেবে বর্ণনা করেছে।

স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস বলেন, চলতি মাসের শুরুতে দেশটির সুপ্রিম কোর্টের এক রায় এই পরিস্থিতিতে ভূমিকা রাখতে পারে। ওই রায়ে বলা হয়, সেউতা বা মেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের বিশেষ বিধানের আওতায় তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না।

স্থানীয় একটি রেডিওকে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। আদালতের রায় এবং অভিবাসীদের অধিকারকে সম্মান জানিয়েই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিষয়: সীমান্তআফ্রিকাভূমধ্যসাগরঅভিবাসীস্থল সীমান্তমরক্কোইতালিস্পেন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক