
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলাটা নিশ্চিতই ছিল। আলোচনা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও। তবে আনুষ্ঠানিক ঘোষণায় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ৯ অক্টোবর থেকে। আর ত্রিদেশীয় সিরিজ শুরু ১৭ অক্টোবর থেকে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। টুর্নামেন্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। ২১ অক্টোবর মুখোমুখি স্বাগতিক আফগানিস্তান ও বাংলাদেশ। আর ফাইনাল ২৩ অক্টোবর।
এসিবি তাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের তারিখ ঘোষণা করলেও ভেন্যুর নাম জানায়নি। তবে সম্ভাব্য ভেন্যু যে সংযুক্ত আরব আমিরাতই হতে যাচ্ছে, তা একরকম নিশ্চিতই। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের হোম ভেন্যু হিসেবে দেশটির বিভিন্ন ভেন্যুতেই খেলে আসছে আফগানিস্তান। আমিরাতে সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেললেও এখনো টেস্ট ম্যাচে অংশ নেয়নি বাংলাদেশ। অক্টোবরের গরমে সেখানে লাল বলের চ্যালেঞ্জ নেওয়ার পেছনে বিসিবির টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদনের দিকটি তুলে ধরেছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
এসিবিকে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা টেস্ট ক্রিকেটকে অনেক গুরুত্ব দেই এবং সংযুক্ত আরব আমিরাতে এটাই হবে আমাদের ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটের প্রথম অভিজ্ঞতা। এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই ভালো দল। এই সফর এবং ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই।”
এই সফরের ঠিক আগে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড অংশ নেবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে, যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এরপর আমিরাত সফর থেকে ফিরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলে উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে, যা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প