Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় নাজমুল হত্যার প্রতিশোধ নিতেই মনজুরুলকে হত্যা: র‌্যাব

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৫: ২৭
খুলনায় নাজমুল হত্যার প্রতিশোধ নিতেই মনজুরুলকে হত্যা: র‌্যাব
প্রতীকী ছবি

খুলনায় এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পরপর দুই ব্যক্তি খুন হয়েছেন। একটি হত্যার পর প্রতিশোধ নিতেই কয়েকঘণ্টার মধ্যে দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার সকালে র্যাব খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ। তিনি জানান, গ্রেপ্তার টুটপাড়ার সন্ত্রাসী আলামিন হাসান সাইফিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

এর আগে শুত্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করেন র্যাব সদস্যরা।

সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক বলেন, টুটপাড়া, হরিণটানা ও লবণচরা এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। র‌্যাবের দাবি, টুটপাড়ার সাইফি ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে এবং রফিকুল ইসলাম রাকিব পলাশ-রোহন বাহিনীর হয়ে ওই এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন।

Advertisement
Advertisement
Advertisement

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুনmurder

র‌্যাবের ভাষ্য, গত ১৯ আগস্ট বিকেলে নাজমুল নামের এক ব্যক্তি চুল কাটার পর রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় রফিক বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে ভিডিও কলে রেখে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

এ ঘটনার প্রতিশোধ নিতে সাইফির নেতৃত্বে ১৫-১৬ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে হরিণটানা আশিবিঘা এলাকায় যায় বলে জানায় র্যাব। সেখানে প্রতিপক্ষের সদস্য মনজুরুলকে দেখতে পেয়ে তার বাবার সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, সন্ধ্যায় মনজুরুলকে হত্যার পর একই রাত সাড়ে ৮টার দিকে নাজমুলকেও হত্যা করে আশিবিঘা এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

র‌্যাবের অধিনায়ক আরও জানান, গ্রেপ্তার সাইফির বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে র্যাব।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল একই স্থান। এ দুটি ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে।

বিষয়: খুলনাহত্যাহত্যাকাণ্ডমামলাগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প