Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১১-দলীয় জোটের চার বিভাগে লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯: ২০
১১-দলীয় জোটের চার বিভাগে লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা
ঢাকার মুক্তাঙ্গনে ১১-দলীয় জোটের অবস্থান কর্মসূচি। ছবি: ইউএনবি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট চার বিভাগে লংমার্চ এবং ঢাকায় একটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস-বিদ্যুৎ ও নিরাপদ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তাঙ্গনে জোটের আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জ্বালানি ও গ্যাস সংকট, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। সিলেটে সড়কপথের পরিবর্তে রেলপথে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, আগামী ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকার লুটপাটে ব্যস্ত, জনদুর্ভোগ নিয়ে মাথাব্যথা নেই: জামায়াতjamaat

গ্যাস ও বিদ্যুতের সংকটের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হবে, রান্নার জন্য গ্যাস নিশ্চিত করতে হবে, পরিবহনের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে হবে এবং মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।”

সম্প্রতি এলপিজির দাম বাড়ানোর সমালোচনা করে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন।

তিনি বলেন, “কৃত্রিমভাবে গ্যাস সংকট সৃষ্টি করে সেটিকে অজুহাত বানিয়ে যদি দাম বাড়ানো হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

জামায়াত আমির আরও বলেন, “হত্যা, অপরাধ ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।”

তিনি বলেন, “যারা নির্যাতন, নিপীড়ন ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের আবার ফিরে এসে বাংলাদেশ শাসন করতে দেওয়া হবে না।”

বিষয়: জামায়াতরংপুরচট্টগ্রামখুলনাঢাকামহাসমাবেশসিলেটবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প