Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরও কিছুদিন তীব্র গ্যাস সংকট থাকবে: তিতাস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৮: ২৪
আরও কিছুদিন তীব্র গ্যাস সংকট থাকবে: তিতাস
ছবি: ইউএনবি

কক্সবাজারের একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত এলাকায় গ্রাহকদের আরও কিছুদিন তীব্র গ্যাস সংকটে ভুগতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রতিদিন প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

এর ফলে তিতাসের বিতরণ নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের গ্রাহক—আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎ উৎপাদন ও সিএনজি খাত—পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহকেরা তীব্র গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়বেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

তিতাস বলেছে, স্বাভাবিক সরবরাহ ফিরে না আসা পর্যন্ত এই সাময়িক গ্যাস সংকট অব্যাহত থাকতে পারে। এতে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

গত ২১ জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের পর চলমান গ্যাস সংকটের সৃষ্টি হয়।

এই দুর্ঘটনার পর দেশে মোট গ্যাস সরবরাহ কমে ২ হাজার ১৫০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছে। গত এক বছরে যেখানে দৈনিক গড় সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট, সেখানে দেশের দৈনিক চাহিদা রয়েছে প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

২৫ জুন পর্যন্ত তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবেgas stove

এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে অগ্নিকাণ্ডে এর দুটি বয়লারের একটিতে ক্ষতি হয়। ফলে ইউনিটটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে এবং গ্যাস সরবরাহ আরও কমে গেছে।

সরকার জানিয়েছে, সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল টার্মিনালে কাজ করছে।

গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাসাবাড়িতে। রাজধানীর অনেক এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে গেছে অথবা চুলায় অতি দুর্বলভাবে আগুন জ্বলছে।

মোহাম্মদপুর, কলাবাগান, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, মিরপুর, রামপুরা ও বাড্ডার মতো এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন ধরে তাদের চুলা জ্বলছে না বা ব্যবহার করা যাচ্ছে না।

শুধু আবাসিক খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে অন্য খাতেও।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট কমে গেছে। এতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা তৈরি হয়েছে।

রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। পাশাপাশি গ্যাসের স্বল্পচাপের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে।

বিষয়: তিতাস গ্যাসএলএনজিসংকটমহেশখালীকক্সবাজারগ্যাস
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।