Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেট্রোরেলের লাইন থেকে ককটেল উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২০: ৪৩
মেট্রোরেলের লাইন থেকে ককটেল উদ্ধার

রাজধানীতে মেট্রোরেলের লাইন থেকে জর্দার কৌটায় স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার সকাল ৯টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের অংশে ককটেল দুটি পাওয়া যায়, যা কাফরুল থানার আওতাধীন এলাকা। তিনি বলেন, “জর্দার কৌটায় স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় ককটেল দুটি লাইনে পড়ে ছিল। এতে মেট্রোরেলের লাইন বা যন্ত্রাংশের কোনো ক্ষতি হয়নি।”

ঘটনাটি নিয়ে কাফরুল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা জানান, নিয়মিত কাজের সময় সকালে তারা স্কচ টেপ প্যাঁচানো জর্দার কৌটার ভেতরে রাখা ককটেল দুটি দেখতে পান। পরে দ্রুত ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি নিরাপদে সরিয়ে ফেলে।

ইন্সপেক্টর সোহেল বলেন, “লাইনের ওই উচ্চতায় কোনো ক্যামেরা নেই। তবে আশপাশের ভবন, দোকানপাট ও রাস্তার নিচের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটছে। কয়েকদিন আগে ককটেল বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার এক এএসআই আহত হন। এসব ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়: মেট্রোরেলরাজধানীডিএমপিউদ্ধারপুলিশবিস্ফোরণককটেলপল্লবী
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক