Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আর্জেন্টিনাকে হারানো কোচকেই বেছে নিল তিউনিসিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৩: ১১
আর্জেন্টিনাকে হারানো কোচকেই বেছে নিল তিউনিসিয়া

বিশ্বকাপে নিজেদের মাত্র এক ম্যাচের পরই বড় রদবদল তিউনিসিয়া দলে। সুইডেনের বিপক্ষে বিশাল হারের ২৪ ঘন্টার মধ্যে কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের বাকি অংশের জন্য তার স্থলাভিষিক্ত হচ্ছেন ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচের দায়িত্বে থাকা এরভে রেনার্ড।

Advertisement
Advertisement
Advertisement

ইএসপিএনের তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পরই ৫৭ বছর বয়সী রেনার্ডের সঙ্গে আলোচনা শুরু করে তিউনিশিয়া। সব ঠিক থাকলে মঙ্গলবার বিকেলেই তিনি মেক্সিকোয় পৌঁছাবেন, যেখানে যেখানে এখন তিউনিসিয়া দল অবস্থান করছে। এরপর সন্ধ্যায় মনতেরেতে দলের প্রথম অনুশীলনও পরিচালনা করার কথা রয়েছে তার।

কোচ হিসেবে বেশ অভিজ্ঞ হলেও রেনার্ড মূলত পরিচিতি পান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সুবাদে। বিশ্বকাপ জেতা মেসি-দি মারিয়াদের আসরে একমাত্র পরাজয় ছিল সেটাই। যদিও পরের দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। এবার চার বছর বাদে আচমকাই তিউনিশিয়ার কোচ হিসেবে বিশ্বকাপের মঞ্চে হাজির হতে যাচ্ছেন তিনি।

সব মিলিয়ে রেনার্ডের জন্য এটি হবে তিনটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ। ২০১৮ সালে মরক্কোর কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার কোচিংয়ে একটি ড্র ও দুই হার নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আফ্রিকার দলটিকে।

Advertisement
Advertisement
Advertisement

রেনার্ড যার জায়গায় দায়িত্ব পেলেন, সেই ৫৪ বছর বয়সী লামুশির বিদায়ঘন্টা বেজে যায় সুইডেনের বিপক্ষে ম্যাচের ফলাফলেই। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফেডারেশন ও দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও তার বনিবনা হচ্ছিল না। এসবের জেরেই চাকরি হারাতে হয়েছে তাকে।

এর মধ্য দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন লামুশি। বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম কোচ, যাকে মাত্র এক ম্যাচ পরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

১৯৯৮ সালের বিশ্বকাপেও গ্রুপ পর্বের মাঝখানে কোচ হেনরি ক্যাসপারজ্যাককে বরখাস্ত করেছিল তিউনিসিয়া

উল্লেখ্য, গ্রুপে তিউনিসিয়ার অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান। এই দলের মধ্যকার ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

বিষয়: সৌদি আরববিশ্বকাপখেলাফুটবল বিশ্বকাপতিউনিসিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক