Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাউলদের ওপর হামলা, সরকার নীরব কেন–প্রশ্ন টিআইবির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৯: ৪৬
‘বাউলদের ওপর হামলা, সরকার নীরব কেন’

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানববন্ধন চলাকালে তার সমর্থকদের ওপর ‘সমন্বিত হামলায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি এই হামলাকে ধর্মীয় সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ‘বৈচিত্র্যবিরোধী শক্তির বিপজ্জনক বিস্তৃতির জঘন্য উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এক বিবৃতিতে আজ সোমবার টিআইবি প্রশ্ন তুলেছে, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও মৌলিক মানবাধিকারের প্রতি চরম হুমকি সৃষ্টিকারী এসব অশুভ শক্তির বিকাশ রোধে সরকার নীরব কেন?

বিবৃতিতে বলা হয়েছে, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শিল্পীকে দ্রুত গ্রেপ্তার করা হলেও, প্রকাশ্য দিবালোকে সংগঠিত হামলার শিকার বাউল শিল্পীদের রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বিকার পর্যবেক্ষকের ভূমিকা এবং এ প্রসঙ্গে সরকারের নীরবতা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকারকে পদদলিত করেছে।”

Advertisement
Advertisement
Advertisement

টিআইবি মনে করে, এ ধরণের ঘটনা দেশের ধর্মীয় ও সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সর্বোপরি মৌলিক মানবাধিকারের প্রতি চরম হুমকি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, বিষয়টিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অবস্থাদৃষ্টে এমন মনে হওয়া অমূলক নয় যে, এ ঘটনা একটি সুসংগঠিত কৌশলের অংশ।

তিনি আরও বলেন, ‘‘গত বছর কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, লোক ঐতিহ্য ও সংখ্যালঘু বিশ্বাসের ওপর চাপ ব্যাপকভাবে বেড়ে চলেছে। ফলে শিল্পীরা আত্মগোপনে যাচ্ছেন এবং বৈচিত্র্যময় লোকসংস্কৃতির অনুশীলন এখন ভীতির সংস্কৃতির মুখে পড়ছে।’’

অবিলম্বে বাউলদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকারের প্রতি দায়বদ্ধতার প্রমাণ রাখতে আহ্বান জানিয়েছে টিআইবি।

সংস্থাটি সতর্ক করেছে, এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হলে তা নতুন বাংলাদেশের প্রতিশ্রুত ধর্মীয় সহাবস্থান ও নাগরিক স্বাধীনতাকে ধূলিসাৎ করবে এবং নতুন রূপে কর্তৃত্ববাদের বিকাশের ঝুঁকি সৃষ্টি করবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার মৌলবাদ নিয়ে কথা বলেন। মাজার ভাঙা নিয়েও কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

ডয়চে ভেলে জানায়, শুক্রবার সকালে আবুল সরকারকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ওইদিন দুপুরে ধর্ম নিয়ে তার মন্তব্যের প্রতিবাদে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহসহ পাঁচজন একটি মামলা দায়ের করেন।

মামলায় তারা উল্লেখ করেন, ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আবুল সরকার। পরে গত রোববার মানিকগঞ্জে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা' ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং গ্রেপ্তার আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলার ঘটনা ঘটে। এতে আবুল সরকারের তিন অনুসারীসহ মোট চারজন আহত হয়েছেন।

বিষয়: বাংলাদেশমামলাআটকপুলিশটিআইবিডিবিগ্রেপ্তারমানিকগঞ্জ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।