
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে পাসপোর্টের সক্ষমতা নির্ধারণের বৈশ্বিক সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬’ তিন ধাপ এগিয়েছে বংলাদেশ।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ৯৬তম অবস্থান থেকে তিন ধাপ এগিয়ে বর্তমানে ৯৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৪০টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে।
সূচকের শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অবস্থান ৭৫তম এবং পাকিস্তান ৯৭তম স্থানে রয়েছে। তালিকার তলানিতে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক তৈরি করে। একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ওপর ভিত্তি করে এই সক্ষমতা নির্ধারিত হয়।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তিমুর-লেস্তে, বুরুন্ডি, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো। কুক দ্বীপপুঞ্জ, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু, বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ত্রিনিদাদ ও টোবাগো।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প