Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সেতু উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৭
রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সেতু উদ্বোধন
রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যকার প্রথম সেতু। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে নিজেদের সীমান্তে প্রথমবারের মতো সড়ক সেতু উদ্বোধন করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। রাশিয়ার দূরপ্রাচ্যের খাসান এবং উত্তর কোরিয়ার তুমেনগং এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তুমেন নদীর ওপর নির্মিত এক কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুই দেশকে যুক্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি বলেন, ‘‘এই নতুন সংযোগটি পর্যটনসহ বিভিন্ন খাতের উন্নয়নে সহায়ক হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সীমান্ত অতিক্রমকারী পরিবহন অবকাঠামোর এই সম্প্রসারণ বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে একটি শক্তিশালী গতি আনবে।’’

সড়ক সেতুটির নামকরণ করা হয়েছে সাবেক সোভিয়েত কর্মকর্তা ইয়াকভ নোভিচেঙ্কোর নামে, যিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সংকে গুপ্তহত্যার চেষ্টা থেকে রক্ষা করেছিলেন। এর আগে দুই দেশের মধ্যে কেবল একটি রেলপথ সেতু ও নিয়মিত বিমান যোগাযোগ চালু ছিল।

এদিকে ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা ট্রুথ হাউন্ডস সতর্ক করে জানিয়েছে, এই সেতুটি সামরিক লজিস্টিক করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার সেনা ও প্রযুক্তি সহজে গোপনীয়তার সাথে লেনদেন করা সম্ভব হবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্যানুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং এর বিনিময়ে রাশিয়া বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপগ্রহ প্রযুক্তি সরবরাহ করছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: রাশিয়াইউক্রেনউত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক