
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
খুলনার ফুলতলার আলোচিত সাব্বির হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ড তিনমাস পর এ মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার দুই আসামি হলেন মাহিন জমাদ্দার (৪০) ও সুফিয়ান জমাদ্দার (১৮)।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা দীর্ঘদিন পালিয়ে ভারতে অবস্থান করছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই শফিউজ্জামান বলেন, “গত ১৮ এপ্রিল তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন বাদী মোশারেফ হোসেন। ঘটনার তিনদিন পর মামলার তিনজন আসামি পালিয়ে ভারতে চলে যান। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর গত বৃহস্পতিবার মাহিন ও তার ছোট ভাই সুফিয়ান খুলনা জেলার তেরখাদা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন।“
শফিউজ্জামান আরও বলেন, “সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোডাউন ঘাট পার হয়ে বাড়ির উদ্দেশ্যে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।“
এ মামলার অন্য আসামি সিজান ভারতে অবস্থান করছে।
হত্যাকাণ্ড কারণ সম্পর্কে এসআই শফিউজ্জামান আরও বলেন, “ভিকটিম সাব্বির ফুলতলা এলাকায় একটি কেবল কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত ছিল। চলতি বছরের ১৬ এপ্রিল রাতে সিজান গাজা সেবন করতে সাব্বিদের এলাকায় যায়। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বির তাকে চড়-থাপ্পর মারে। পরবর্তীতে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সিজান বাড়ির উদ্দেশ্যে দৌঁড় দেয়।“
এসআই শফিউজ্জামান আরও বলেন, “সাব্বিরসহ আরও কয়েকজন যুবক তার পিছু নেয়। এ সময় সিজান বাড়ি থেকে একটি ধারলো ছুরি দিয়ে সাব্বিবের পেটে একাধিক আঘাত করে। ঘটনাস্থলে সিজান ও তার বাবা মাহিন ও চাচা সুফিয়ান উপস্থিত ছিলেন।“
পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মো: মারগুব তৌহিদ বলেন, “হত্যাকান্ডের দুইদিন পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে গ্রেপ্তার করা হয়।“

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প