Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘তরুণ সমাজ হতাশ হয়ে পড়ছে’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬: ২৭
‘তরুণ সমাজ হতাশ হয়ে পড়ছে’

শোষণহীন, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার, রাজনৈতিক দল, জনসাধারণ ও তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দলটির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া বক্তব্য দেন বামপন্থী নেতা কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মাহমুদুর রহমান মান্না বলেন, “আজ দেশের মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের চাপের মধ্যে জীবনযাপন করছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, গ্যাসের ঘাটতি, শিল্পখাতে উৎপাদন ব্যয় এবং জ্বালানির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। তরুণ সমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ছে এবং শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তাই আমাদের সবাইকে ক্ষমতাসীন দল, বিরোধী দল এমনকি যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এখনও খেলা করছে তাদের সবার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।”

নাগরিক ঐক্য পার্টির সভাপতি জানান, দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা হারাচ্ছে। একই সঙ্গে গণতান্ত্রিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

খালেকুজ্জামান বলেন, “আমাদের যে ঐক্য প্রচেষ্টা এটা সুদৃঢ় না। সরকার মার্কিন সাম্রাজ্যের সাথে যে অধীনতা মূলক চুক্তি করেছে, এমনকি সরকারি দল ও বিরোধী দল তাদের মাঝে যে ঐক্যমত্য দেখিয়েছে, কেউ এই চুক্তির বিরোধিতা করেন নাই শুধুমাত্র রুমিন ফারহানা ছাড়া। এটি আমাদের জন্য এক পরাধীনতার চুক্তি।”

বামপন্থী এই নেতা আরও বলেন, “বিএনপি ২০৩১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১৪টি সামরিক বিমান নেওয়ার চুক্তি করেছে। ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা দিয়ে সেই বিমান ক্রয় করতে যাচ্ছে। ৫৭ হাজার টন গম কেনা হয়েছে তাও বেশি দামে। সুতরাং কোন স্বার্থে তারা মার্কিন সাম্রাজ্যের কাছে পদানত হলো সেটাই জানার বিষয়।”

বিষয়: বিএনপিদুর্নীতিসরকারবৈষম্যনাগরিক ঐক্যরাজনৈতিক দলবামপন্থীমাহমুদুর রহমান মান্না
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক