Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৫
বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন
চীন-নেপাল সীমান্তবন্দর এলাকায় উদ্ধারকর্মীরা তল্লাশি করছে। ২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

নেপালের সঙ্গে চীনের প্রধান সীমান্ত পথটি সুনামির মতো কাদাধসের আঘাতে ধ্বংস হওয়ার পর থেকে নিখোঁজ শত শত মানুষকে খুঁজে বের করতে আজ রোববারও উজ্জ্বল কমলা রঙের পোশাক পরা চীনা উদ্ধারকর্মীরা খননযন্ত্র, বেলচা ও ভূগর্ভস্থ অনুসন্ধান রাডার দিয়ে তল্লাশি চালাচ্ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

চীনের তিব্বত ও নেপালকে বিভক্ত করা সীমান্ত পথটি ২৬ আগস্ট সীমান্তের নেপাল অংশে একটি হিমবাহ ধসে পড়ার পর সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞের এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স ও অন্য সংবাদ সংস্থা একটি সরু নদীখাতের মধ্যে অবস্থিত স্থলবন্দরটি পরিদর্শন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সংবাদমাধ্যমের জন্য প্রথমবারের মতো এই সফরের আয়োজন করে।

দুর্যোগের আগে সীমান্তে থাকা চীনা কাস্টমসের পাঁচতলা ভবনটির কোনো চিহ্নই সেখানে দেখা যায়নি। ঘটনাস্থলের ভিডিও এবং ছবিতে এ চিত্র দেখা গেছে। কাদাধসের আগে থেকে এখনো দৃশ্যমান একমাত্র স্থাপনাটি হলো কাছাকাছি একটি পানির ট্যাংক স্থাপনার একটি অংশ।

Advertisement
Advertisement
Advertisement

যেখানে প্রায় ২০ মিটার উঁচু সীমান্ত ফটকটি একসময় দাঁড়িয়ে ছিল, সেখানে কর্মীরা একটি চীনা পতাকা স্থাপন করেছে।

“বিপদজনক এলাকা, দ্রুত পার হন” লেখা সতর্কতামূলক চিহ্নের পেছনে রোববার বিকেলে প্রায় ২০ জন করে তিনটি দলে ভাগ হয়ে উদ্ধার ও তল্লাশি কর্মীরা বেলচা দিয়ে মাটি খুঁড়ছিলেন। পাশে কয়েকটি লাল রঙের খননযন্ত্র রাখা ছিল।

নেপালে কি আরও দুর্যোগ আসছে?nepal_flood

জটিল উদ্ধার অভিযান

কর্মকর্তারা রয়টার্সকে জানান, উদ্ধারকর্মীরা তল্লাশি এলাকাটিকে সাতটি অঞ্চলে ভাগ করেছেন। এর মধ্যে চারটিতে তল্লাশি শেষ হয়েছে, বাকি রয়েছে তিনটি।

গাইরং কাউন্টির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটারের বেশি। তবে সীমান্তবন্দরটি অপেক্ষাকৃত নিচু, প্রায় ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। ভূমিধসের ঝুঁকি, খারাপ আবহাওয়া এবং গভীর কাদা উদ্ধার ও তল্লাশি অভিযানকে আরও জটিল করে তুলেছে।

গাইরংয়ে প্রবেশের একমাত্র সড়ক পথটি বুধবার সকালে পুনরায় চালু করা হয়। এর ফলে উদ্ধারকাজ এবং পরবর্তী সময়ে পুনর্গঠনে সহায়তার জন্য চীন ভারী যন্ত্রপাতি সেখানে নিয়ে যেতে পারছে।

হিন্দু তীর্থস্থান

গত এক দশকে নেপাল ও তিব্বতের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান সীমান্ত পথ হয়ে উঠেছে গাইরং। এর আগে ২০১৫ সালের নেপালের ভূমিকম্পে আরও পূর্বে অবস্থিত একটি বিকল্প সীমান্ত পথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গাইরংয়ের গুরুত্ব বেড়ে যায়।

আগের একটি হিমবাহজনিত বন্যার কারণে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বন্দরটি বন্ধ ছিল। নেপালে বৈদ্যুতিক গাড়িসহ চীনা পণ্য পাঠানোর স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে এটি হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীর যাতায়াতের পথও হয়ে উঠেছিল।

অনেক হিন্দু তীর্থযাত্রী নেপাল হয়ে তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত কৈলাস পর্বতে যান। হিন্দু ও বৌদ্ধদের কাছে পবিত্র এই স্থানকে হিন্দুরা দেবতা শিব ও তার স্ত্রী পার্বতীর চিরন্তন আবাস বলে বিশ্বাস করেন।

বিষয়: নেপালসীমান্তচীনস্থলবন্দরতিব্বতস্থল সীমান্তবন্যাভূমিধসদক্ষিণ এশিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক