Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে ১৮১ বার অনুরোধ অন্তর্বর্তী সরকারের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৮: ২০
সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে ১৮১ বার অনুরোধ অন্তর্বর্তী সরকারের

গত বছরের প্রথম ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর ৩৩৭টি অনুরোধ করেছিল আওয়ামী লীগ সরকার। চলতি বছর এমন অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকারও। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কনটেন্ট সরানোর ২৭৯টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট)। সরকার কী ধরনের কনটেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে–তা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। সেখান থেকেই এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ২৭৯টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার, কনটেন্ট সংখ্যা এক হাজার ২৩টি। সবচেয়ে বেশি ১৮১টি অনুরোধ ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি, মানহানিবিষয়ক ৩২টি।

গুগল বলছে, সরকারের সমালোচনার কারণে করা অনুরোধের ১৮১টিই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।

Advertisement
Advertisement
Advertisement

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুগলকে ২৭৯টি অনুরোধ করেছে সরকার। এর মধ্যে আইটেম হচ্ছে এক হাজার ২৩টি। ২০২৪ সালের প্রথম ছয় মাসে এমন অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল চার হাজার ৪৭০টি। এ বছর পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর।

গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ১৬ দশমিক ১ শতাংশ, কনটেন্ট আগেই সরানো হয়েছে ৯ শতাংশ, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে।

এছাড়া নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরিয়ছে গুগল। ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

বিষয়: বাংলাদেশগুগলইউটিউবসরকারআওয়ামী লীগবিটিআরসিঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।