Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশের ইতিহাসের সেরা জয়ের আনন্দ নাজমুলের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ৩৪
বাংলাদেশের ইতিহাসের সেরা জয়ের আনন্দ নাজমুলের

টেস্টে বাংলাদেশের ইতিহাসে সেরা অধিনায়ক হয়েছেন আগেই। নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে। এর আগে সাক্ষী হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়েরও। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুলের কাছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ই সবচেয়ে বড়।

Advertisement
Advertisement
Advertisement

টেস্টে এর আগেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সেটা ছিল ঘরের মাটিতে, ২০১৭ সালে। এর আগে-পরে এই ফরম্যাটে ধরা দিয়েছে আরও ঐতিহাসিক জয়। আর ওয়ানডেতে তো রয়েছে বেশ কয়েকটি ইতিহাস গড়া জয়, যার মধ্যে উল্লেখযোগ্য ২০০৫ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই জয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাজমুল ডারউইনের জয়কেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের স্বীকৃতি, “আমার কাছে মনে হয়, যেকোনো ফরম্যাটে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়। আমরা কিন্তু সেটাই বিশ্বাস করি। আমরা সামনে এমন আরও বিশেষ কিছু করতে চাই।”

২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই বাংলাদেশ উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। চারদিনেই জিতেছে ৯ উইকেটে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪২৬, যা শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান। দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করেও বড় হার এড়াতে পারেনি প্যাট কামিন্সের দল।

অজুহাত নেই কামিন্সের, সব কৃতিত্ব দিলেন নাজমুলদেরcummins

দল নিয়ে নাজমুলের গর্বের তাই শেষ নেই, “আমি খুবই আনন্দিত এবং ছেলেদের নিয়ে গর্বিত। ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই খুব গর্বিত। গত কয়েক দিনে আমরা অনেক পরিশ্রম করেছি এবং এই দলকে নিয়ে এমন একটা জয় পাওয়ায় খুবই ভালো লাগছে।”

বাংলাদেশ এই টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন পেসাররা। দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে হাসান মাহমুদ হয়েছেন ম্যাচ সেরা। তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরাও যথেষ্ট ভালো করেছেন। নাহিদ রানাকে ছাড়াই বাংলাদেশের পেসারদের এমন সাফল্য বিশ্ব ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে।

অভাবনীয় এই জয়ে পেসারদের সাম্প্রতিক উন্নতির কারণ তুলে ধরেছেন নাজমুল, “আমার কাছে মনে হয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন যে আমরা এখন পেসারদের ওপর ভরসা রাখি। পাঁচ-ছয় বছর আগে পেসাররা টেস্ট ক্রিকেট খেলতে চাইত না। কারণ আমরা পর্যাপ্ত টেস্ট খেলারই সুযোগ পেতাম না। তবে গত দুই-তিন বছরে আমরা অনেক ম্যাচ খেলছি এবং পেসাররা সমান গুরুত্ব পাচ্ছে। এখন তারা বেশি বেশি টেস্ট খেলতে চায়। কারণ তারা বিশ্বমানের হতে চায়।”

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক