সাবেকমন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর কারাবন্দি দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আজ বুধবার আবেদন করা হবে বলে জানা গেছে। চব্বিশের আন্দোলনের পরে গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আছেন।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে আজ বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে পরিবারের সদস্যরা জানয়েছেন।