Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশে বিয়ে করতে চাওয়া নাগরিকদের সতর্ক করল চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৮: ২০
বাংলাদেশে বিয়ে করতে চাওয়া নাগরিকদের সতর্ক করল চীন

বাংলাদেশে এসে বিয়ে করার নামে প্রতারণার ফাঁদ ও মানব পাচার চক্রের হাত থেকে বাঁচতে নিজেদের নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। বিয়ের উদ্দেশে বাংলাদেশে আসার ক্ষেত্রে চীনা নাগরিকদের বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিয়ের অনলাইন ‘মেচমেকিং’ সংস্থাগুলোকে বিশ্বাস না করতে বলা হয়েছে। চীনা দূতাবাস এটিকে ‘বিয়ে কেনা’ হিসেবে অভিহিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে এসেছে যেখানে চীনা নাগরিকরা বাংলাদেশে এসে আন্তঃদেশীয় বিয়ের নামে বড় ধরনের জালিয়াতি ও প্রতারণার শিকার হয়েছেন।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ইমিগ্রেশন পারাপার বা ছাড়পত্র পাইয়ে দেওয়ার দাবিদার কোনো অবৈধ দালালের ফাঁদে পা দেওয়া যাবে না। ইমিগ্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতা বা আইনি বিরোধ তৈরি হলে তা দাপ্তরিক উপায়ে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইমিগ্রেশন প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা বা দালাল চক্র ঘুষ কিংবা অনৈতিক সুবিধা দাবি করলে—সময়, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি ও ফ্লাইটের তথ্য লিখে রেখে তা বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং চীনা দূতাবাসকে জানাতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভ্রমণ বা ব্যক্তিগত তথ্য গোপন করার উদ্দেশ্যে কোনো দালাল চক্রের মাধ্যমে পাসপোর্টে থাকা ভিসার স্টিকারে জালিয়াতি বা পরিবর্তন না করার জন্য সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের অপরাধের কারণে যেকোনো নাগরিক আটক, বিমানে চড়তে বাধা বা বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, অবৈধ উপায়ে বা দালাল ধরে বিয়ে করতে বাংলাদেশে আসলে স্থানীয় আইন অনুযায়ী মানব পাচারের দায়ে গ্রেপ্তার হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

বিষয়: বাংলাদেশপ্রতারণাভ্রমণবিয়েচীন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প