Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অপরিবর্তিত দল রেখেই যাত্রা শুরু হাবিবুলের নির্বাচক প্যানেলের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৩: ০১
অপরিবর্তিত দল রেখেই যাত্রা শুরু হাবিবুলের নির্বাচক প্যানেলের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল এই দলে রাখেনি কোনো চমক। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে অপরিবর্তিত।

Advertisement
Advertisement
Advertisement

প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন প্যানেলের শেষ সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষেই। ঘরের মাটিতে সেই সিরিজে মেহেদি হাসান মিরাজের দল জিতেছিল ২-১ ব্যবধানে। এরপরই প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল। তার প্যানেলে আরও আছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরি।

দলে কোনো পরিবর্তন না আনা প্রসঙ্গে নাঈম সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা আগে দেখেছি কোনো খেলোয়াড় কারণ ছাড়াই দলে চলে আসে বা বাদ পড়ে। আমরা এমন কিছুর পুনরাবৃত্তি চাই না। তাই যারা দলে আছেন, তাদের যথেষ্ট সুযোগ দিতে চাই আমরা।”

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও যথারীতি অধিনায়কত্ব করবেন মিরাজই। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরাসরি এসে ওয়ানডে সিরিজে অংশ নেবেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হোসেনরা।

Advertisement
Advertisement
Advertisement

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৭ এপ্রিল। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, লিটন দাস, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

বিষয়: বাংলাদেশখেলাওয়ানডে সিরিজক্রিকেটনিউজিল্যান্ড
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প