সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার
বাংলাদেশ কোস্ট গার্ড গভীর সমুদ্র থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। ছবি: বাসস

সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গতকাল সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত