Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পদ্মা ব্যারেজ কেন নিজের টাকায়, প্রশ্ন আলোচনা সভায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১: ৫৪
পদ্মা ব্যারেজ কেন নিজের টাকায়, প্রশ্ন আলোচনা সভায়
আজ সোমবার বিকাল ৪টায় প্রেস ক্লাবে ‘দ্য পদ্মা ব্যারেজ: সম্ভাবনা এবং হুমকি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে ইনস্টিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন। ছবি: চরচা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন কেন নিজস্ব খাত থেকে করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে এক গোলটেবিল আলোচনায়। আজ সোমবার বিকাল ৪টায় প্রেস ক্লাবে ‘দ্য পদ্মা ব্যারেজ: সম্ভাবনা এবং হুমকি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে ইনস্টিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলেন, “পদ্মা ব্যারেজে কাজ করার মাধ্যমে আমরা নদীসম্পর্কিত পাঁচটি বিষয় নিয়ে কাজ করছি– নদীর সিস্টেমকে পুনর্জীবন, লবণাক্ততাকে অ্যাড্রেস করা, সাধু পানির অভাব মেটানো, পলি অপসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।”

প্রকল্পটির কারণে কী কী সুবিধা পাবে মানুষ, তা জানিয়ে উপদেষ্টা বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ হবে। জনগণকে কেন্দ্র করে সাতটি টাউনশিপ হবে। সর্বোপরি ০.৫-১ শতাংশ অবদান রাখবে জিডিপিতে। এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে। ৪৬ দশমিক নয় লক্ষ হেক্টর জমিতে পানি সেচ বাস্তবায়ন হবে।”

তবে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জাবেদ হোসেন প্রকল্পের অর্থায়ন নিয়ে বলেন, “সরকার নিজ থেকে অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা কেন বাইরে থেকে কোনো স্বল্প সুদে ঋণ নিলাম না? আমরা এই টাকা তো অন্য খাতে ব্যবহার করতে পারতাম।”

Advertisement
Advertisement
Advertisement

অর্থায়ন নিয়ে এমন প্রশ্ন কেন আসছে, সে ব্যাখ্যায় জাবেদ হোসেন বলেন, “প্রশ্ন আসার কারণ, দ্যা স্কারসিটি অব ক্যাপিটাল। আমরা ব্যারেজ করছি একদিকে, অন্যদিকে ২০২৬ সালে গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হবে। আমি মনে করি এখানে টাকা বিনিয়োগ করার আগে পানি চুক্তি, টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা করা দরকার। যেন আমরা বিপদে না পড়ি।”

লেখক ও গবেষক সুবাইল বিন আলম প্রথমে ভারতের সঙ্গে পানি চুক্তি নবায়নের গুরুত্ব তুলে ধরেছেন। আর পদ্মা ব্যারেজ নিয়ে আলোচনায় প্রথমে প্রশ্ন তুলেছেন এর অবস্থান নিয়ে, “লোকেশনটা নিয়েও আমাদের ভাবা দরকার। যদি পাংশা এলাকায় বাঁধ দেয়… এটা গড়াই থেকে দূরে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে গড়াইয়ে পানি দেওয়া। পাংশাতে লোকেশন রাখলে আমরা ঠিকমতো পানি দিতে পারব না।”

ব্যারেজের ডিজাইন পুরোনো জানিয়ে তিনি মন্ত্রণালয়ের ব্যারেজ নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এরপর ব্যারেজের অর্থায়ন নিয়ে সুবাইল বিন আলম বলেন, “আমরা নিজেদের অর্থায়নে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট করছি। কিন্তু আমাদের নিজেদের টাকার জায়গায় সফ্ট লোন নিতে পারতাম। এতে করে এই ৫০ হাজার কোটি টাকা অন্য ন্যাশনাল ক্রাইসিসের জায়গায় ব্যবহার করতে পারতাম।”

বিষয়: পদ্মাপানি সম্পদ মন্ত্রণালয়প্রকল্প
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক