Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআই দিয়ে অশালীন ছবি ছড়ানোর অভিযোগ সিলেটের কনটেন্ট ক্রিয়েটর রাফিয়ার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৮: ২১
এআই দিয়ে অশালীন ছবি ছড়ানোর অভিযোগ সিলেটের কনটেন্ট ক্রিয়েটর রাফিয়ার

এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের বিকৃত ও ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ এনেছেন সিলেটের কনটেন্ট ক্রিয়েটর রাফিয়া আক্তার বৃষ্টি। আজ বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে এ অভিযোগ তুলে ধরেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে দাড়িয়ে রাফিয়া গণমাধ্যমকে জানান, মাত্র আঠারো দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক বিকৃত ছবি প্রকাশ করা হয়েছে। একের পর এক পোস্ট ও ফটোকার্ডে তিনি নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন।

রাফিয়া অভিযোগে জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এসব করছে একটি গোষ্ঠী। এই বিষয়ে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন রাফিয়ার আইনজীবী।

রাফিয়া বলেন, “আমি কেবল নারী নই, আমি একজন মা। আমার বাচ্চা যদি বড় হয়ে এসব বিকৃত ছবি দেখে তাহলে কি মনে করবে। আমার বাবা হার্টের রোগী, বৃদ্ধ মানুষ। তিনি তো আর বুঝবেন না এগুলো এআই’র মাধ্যমে ছাড়নো হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

রাফিয়া সিলেটি ভাষার কনটেন্ট তৈরি করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।

অজ্ঞাতনামা একজনকে আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে করা মামলার এজাহারে রাফিয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছবি বিকৃত করে ভুয়া ফটোকার্ড তৈরি করে মানহানির উদ্দেশ্য পোস্ট ছড়িয়ে ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

আদালতে জমা দেওয়া এজাহার অনুযায়ী, গত ২৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে তার ছবি ব্যবহার করে একাধিক পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্টে তার বিরুদ্ধে রোগে আক্রান্ত হওয়া, প্রতারণা, হানিট্র্যাপ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অল্প সময়ে অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার মতো অভিযোগ ছড়ানো হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একটি ফেসবুক গ্রুপে বিদেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে তার ছবি ব্যবহার করে পোস্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও তথ্য ও ছবি প্রকাশের হুমকিও দেওয়া হয়েছে।

এজাহারের বাদীর দাবি অনুযায়ী, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। শুধু তাই নয়, তার ফেসবুক আইডিতে বারবার রিপোর্ট করে কনটেন্টের স্বাভাবিক প্রচার ব্যাহত করার চেষ্টাও করা হয়েছে।

এ ব্যাপারে রাফিয়া আক্তার বৃষ্টির আইনজীবী মো. জাবের হুসাইন বলেন, “সাইবার সুরক্ষা আইনের, ২০২৬ এর ২২, ২৫ এবং ২৭ ধারায় মামলা করা হয়েছে। মক্কেলের ছবি এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হচ্ছে। আদালতের কাছে ন্যায়বিচার চান তিনি।”

মামলার নথিতে বলা হয়, প্রথমে থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হলে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে পিটিশন দাখিল করেন বাদী।

সাইবার ট্রাইব্যুনাল, সিলেট সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারকে (গোয়েন্দা) ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়: মামলাসিলেটপুলিশএআইআদালত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক