Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ২ শহরে সমাবেশ নিষিদ্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০: ০২
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ২ শহরে সমাবেশ নিষিদ্ধ

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবার ও দলের নেতাদের সাক্ষাৎ করতে না দেওয়ায় এবার বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভের কথা জানিয়েছে পিটিআই। এমন এক সময়ে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যখন দুটি শহরেই জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

গত ১৮ নভেম্বর রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেশটির প্রশাসন। এরপর সোমবার তিনদিনের জন্য রাওয়ালপিন্ডিতেও নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

পিটিআই নেতা আসাদ কায়সার জানান, সংসদের উভয়কক্ষের বিরোধী আইনপ্রণেতারা প্রথমে ইসলামাবাদ হাই কোর্টের সামনে বিক্ষোভ করবেন, এরপর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের দিকে মিছিল নিয়ে যাবেন।

Advertisement
Advertisement
Advertisement

তিনি জানান, দেশটির হাইকোর্ট তার আদেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে এবং আদিয়ালা কারাগার প্রশাসনও আদালতের আদেশ মানতে রাজি নয়। তাই এবার বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমরান খানকে দেশত্যাগে চাপ দিচ্ছে সরকার, দাবি পিটিআই সিনেটরেরimran khan 2

গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী অষ্টমবারের মতো ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

তাছাড়া, গত এক মাস ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের বোনদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এরই মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য এই গুজবকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সরকার ও পিটিআই।

তবে কারাবন্দী ইমরানকে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন আসাদ কায়সার।

গত শনিবার পিটিআই নেতা খুররম জিশান বলেন, ‘‘এটা অত্যন্ত দুঃখজনক। প্রায় এক মাস ধরে তিনি একাকী কারাবাসে। পরিবার, আইনজীবী এবং পিটিআই-এর শীর্ষ নেতারাও তার সঙ্গে দেখা করতে পারছেন না। এটা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা চলছে।”

ইমরানের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘‘গত কয়েক দিনে আমরা নিশ্চয়তা পেয়েছি। তিনি জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলেই আছেন। তিনি সুস্থ আছেন।”

বিষয়: পাকিস্তানকারাগারইমরান খানবিক্ষোভপিটিআইইসলামাবাদ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।