Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, গ্রেপ্তার আরও ৯

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৮: ৪২
চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, গ্রেপ্তার আরও ৯

চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন) হামলা ও ভাংচুরের ঘটনায় মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দুই কোটি টাকা চাঁদা না পেয়ে গত ১৩ জুলাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমনের নির্দেশে তার সহযোগী মাইকেলের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, শনিবার দুপুর থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নয়জন হলেন রোহেন মিয়া ওরফে মাইকেল (৩১), তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আবদুল মোমিন (৩০), মাসুদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) ও সাইফুদ্দিন (৩২)।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশ এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। পরে পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় মোট ২১ জন গ্রেপ্তার হলেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমপিসিএ-এর মানববন্ধন অনুষ্ঠিত(BMPCA)

লে. কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তার হওয়া মাইকেল এ হামলার নেতৃত্ব দেওয়া তিনজনের একজন। মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি ও রাজু বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে হামলা করে।মূলত চাঁদা না দেওয়ায় ডেভিড ইমনের নির্দেশে নেতৃত্বদানকারী তিনজন নগরীর চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন এনে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।”

হাফিজুর রহমান বলেন, “নগরীর বহদ্দারহাট এলাকায় তারা বাসযোগে জড়ো হয় এবং বিভিন্ন দলে ভাগ হয়ে অটোরিকশায় বাকলিয়া এক্সেস রোডে আসে। সেখানে একটি দলকে তারা এক্সেস রোডে রাখে যাতে র‌্যাব-পুলিশ এলে খবর দিতে পারে। আরেকটি গ্রুপ ওই ভবনের নিচে ও আশপাশে সাধারণ মানুষের বেশে অবস্থান নেয়। ২০ জনের একটি দল ভবনের ভেতর প্রবেশ করে হামলা ও ভাংচুর করে।”

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়। বাকি চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার অন্য আসামিদের তথ্যের ভিত্তিতে ধরা হয়। আর গ্রেপ্তারকৃত অপরজন মাইকেল এ হামলার পরিকল্পনাকারী তিনজনের একজন। গ্রেপ্তারকৃতদের চকবাজার থানায় সোর্পদ করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ‌‌ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে চকবাজারে ডিডিএনের কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা অফিসে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের বেতন বাবদ রাখা ৩৫ লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায় বলে দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিষয়: চাঁদাবাজিইন্টারনেটহামলাভাঙচুরগ্রেপ্তারচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক