Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফের দেউলিয়া, বন্ধ ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১১
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফের দেউলিয়া, বন্ধ ঘোষণা

ভারত শাসন ও উপনিবেশ বিস্তারের ইতিহাসে পরিচিত নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রায় ১৭০ বছর আগে বিলুপ্ত হওয়া প্রতিষ্ঠানটি ২০১০ সালে নতুন রূপে লন্ডনে বিলাসপণ্য বিক্রির ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে সেই পুনরুজ্জীবন বেশিদিন টিকল না। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেফেয়ারে কোম্পানির ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ হয়ে গেছে, কার্যক্রমে ইতি টানা হয়েছে, এবং প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস জানায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেটর নিয়োগ দেয়। কোম্পানিটির ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত মূল প্রতিষ্ঠানের কাছে বকেয়া দেয় ৬ লাখ পাউন্ডেরও বেশি। এ ছাড়া কর বকেয়া ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার পাউন্ড, কর্মচারীদের বকেয়া ১ লাখ ৬৩ হাজার পাউন্ড। মালিক সঞ্জীব মেহতার সঙ্গে যুক্ত একই নামধারী আরও কয়েকটি কোম্পানি ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে। তাদের ওয়েবসাইট বন্ধ এবং দোকানটি খালি অবস্থায় ভাড়ার বিজ্ঞপ্তি ঝুলছে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু ১৬০০ সালের ৩১ ডিসেম্বর, রানি প্রথম এলিজাবেথের দেওয়া সনদে। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মসলা ও পণ্যের বাণিজ্য করতে গঠিত এই যৌথ-শেয়ার কোম্পানি দ্রুতই সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার নিজের হাতে নেয় তারা। পরে ভারতজুড়ে কর আদায়, শোষণ, দমন-পীড়ন, দুর্ভিক্ষ এবং ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইতিহাস তৈরি করে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেয় এবং ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

২০০০-এর দশকের শুরুতে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা কোম্পানির নামের অধিকার কিনে ২০১০ সালে বিলাসপণ্য বিক্রির দোকান স্থাপন করেন। চা, চকলেট, মসলা, প্রিমিয়াম খাবারসহ নানা পণ্য বিক্রি করে কোম্পানিটিকে ‘উপনিবেশবাদের নেতিবাচক প্রতীক থেকে ইতিবাচক ব্র্যান্ডে’ রূপ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিশ্ব ইতিহাসে ক্ষত রেখে যাওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয়বারের মতো সমাপ্তি চূড়ান্ত হলো।

বিষয়: রানি এলিজাবেথযুক্তরাজ্যবকেয়াদেউলিয়াবন্ধভারতলন্ডন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।