
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

নারী এশিয়া কাপে তৃতীয় দিনে এসে মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানার দলের প্রতিপক্ষ নবাগত ইন্দোনেশিয়া।
আট দলের এই আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে আরও আছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আর ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল।
আট বছর আগে এই এশিয়া কাপই বদলে দেয় নারী ক্রিকেটের ইতিহাস। ২০১৮ আসরে টুর্নামেন্টের সফলতম দল ভারতকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের দুটি আসরে আসরে অবশ্য সেই ধারাবাহিকতা বজায় থাকেনি আর। সেমিফাইনালেই শেষ হয়েছে পথচলা।
দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা সংবাদ সম্মেলনে তাই বলেছেন, তাদের প্রথম লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ইতি টানতে চান তিনি।
গ্রুপ পর্ব থেকে বড় অঘটন না ঘটলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিতই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে লড়াই হতে পারে গ্রুপ সেরা হওয়ার। সংযুক্ত আরব আমিরাত এখনো সমীহ করার মত দল হয়ে উঠতে পারেনি। আর ইন্দোনেশিয়া এবারই প্রথমবারের মত এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রোববার রাত ৮:৩০ মিনিটে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৬ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা) ও ৮ সেপ্টেম্বর (সংযুক্ত আরব আমিরাত)।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প