
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চট্টগ্রাম বন্দরের আর্থিক লেনদেন আরও সহজ করতে প্রাইম ব্যাংক পিএলসি এবং চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ)–এর যৌথ উদ্যোগে চালু হয়েছে ‘সিপিএ–প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর খাতে ডিজিটাল আর্থিক সেবার প্রসারে এটি মাইলফলক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এছাড়া প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে. চৌধুরী, প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সল রহমান, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নতুন এই কো-ব্র্যান্ডেড ভিসা কার্ডটি বিশেষভাবে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সহজ ও নির্বিঘ্ন লেনদেন সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, এই অংশীদারিত্ব বন্দর খাতে ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে। তিনি উল্লেখ করেন, আধুনিক পেমেন্ট সিস্টেম চালুর ফলে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।
আজম জে. চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রাম বন্দরের সঙ্গে এই অংশীদারিত্ব ব্যাংকের জন্য গর্বের বিষয়।
ফয়সল রহমান বলেন, এই উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে প্রযুক্তিনির্ভর আর্থিক সমাধান দেওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল