
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ১০তম ঢাকা বাইক শো ২০২৬-এ নতুন মাইলফলক স্পর্শ করল বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফমটো (CFMOTO)।
মেলায় সিএফমটো তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড ‘জিহো’ (ZEEHO) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একই সঙ্গে তারা তাদের নতুন এবং শক্তিশালী মোটরসাইকেল লাইনআপও দর্শকদের সামনে নিয়ে এসেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সিএফমটো’র চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অটোমোটিভ ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিরা, প্রধান অংশীদার, সহযোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মেলায় সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে। যার মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলো হলো–৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল। পাশাপাশি বাজারে উপস্থিতি আরও বাড়াতে তারা ১৫০ ওরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন কিছু মডেলও উন্মোচন করেছে।
অন্যদিকে, ‘জিহো’ ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলো দর্শকদের বিশেষ নজর কেড়েছে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল এই-৭ প্রো (AE7 Pro) এর আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, “এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। আমরা আগামীতে দেশের আরোহীদের চাহিদা পূরণে আরো উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে চাই।”
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিএফমটো বাংলাদেশি পণ্যের পরিসর বৃদ্ধি, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি ব্যবহার, ও আস্থা অর্জনে কাজ করবে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল