
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘১৯তম ঢাকা মোটর শো’। এতে অংশ নিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
গত বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান চলবে আজ শনিবার এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, হেড অব কমিউনিকেশনস অ্যান্ড ব্র্যান্ডিং সৈয়দ গোলাম দস্তগীরসহ অন্যান্য ঊর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম বৃহৎ এই অটোমোবাইল প্রদর্শনীতে শীর্ষস্থানীয় গাড়ি ব্র্যান্ড, উদ্ভাবক ও আগ্রহীরা অংশ নিয়েছেন। এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো এবং বিশেষ করে যানবাহন ঋণসেবা প্রচারে তাদের কৌশলগত লক্ষ্য তুলে ধরেছে ঢাকা ব্যাংক। মোটর শো উপলক্ষে বিশেষ অফার হিসেবে ঢাকা ব্যাংক দেশে অন্যতম প্রতিযোগিতামূলক সুদহারে অটো লোন দিচ্ছে, পাশাপাশি রয়েছে শূন্য প্রসেসিং ফি সুবিধা—যা গ্রাহকদের জন্য গাড়ি কেনাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে।
ঢাকা ব্যাংকের বুথে যাওয়া দর্শনার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক পণ্য সম্পর্কে জানতে পারছেন, তাৎক্ষণিক পরামর্শ নিচ্ছেন এবং অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজারদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি গ্রাহকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য ব্রোশিওর ও তথ্যবহুল লিফলেটও রাখা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে মোস্তাক আহমেদ যানবাহন খাতে ঋণের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে বলেন, ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও নমনীয় সেবা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং বাজারে ব্যাংকের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজন ঢাকা ব্যাংকের জন্য চমৎকার ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে তাদের নতুন সেবা ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে পারছে এবং একটি বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে।
তিনদিনব্যাপী এই আয়োজনে ৫০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত থাকার আশা করা হচ্ছে, যা ঢাকা ব্যাংকের জন্য গ্রাহকভিত্তি সম্প্রসারণ ও সরাসরি যোগাযোগ এবং গণমাধ্যম প্রচারের মাধ্যমে ব্র্যান্ড দৃশ্যমানতা বাড়ানোর বড় সুযোগ তৈরি করবে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল