
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে চার নারীকে দেওয়া হয়েছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনয়ন ও বিচারকমণ্ডলীর যাচাই-বাছাই শেষে চারজন নারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। নির্বাচক প্যানেলে ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, গুটিপার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ম. পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে ‘গিভ টু গেইন’ থিম নারীদের সম্মান ও স্বীকৃতির মাধ্যমে সমাজের অগ্রগতিতে বিনিয়োগের প্রতীক। তিনি আরও বলেন, একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র এবং পুরো সমাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবি উইমেনস উইংয়ের চেয়ারপারসন ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও দেওয়ান হানিফ মাহমুদ।
পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় তুলে ধরার জন্য কীর্তিমতী সাংবাদিক সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তায় ‘বঞ্চিতা’ সংগঠন প্রতিষ্ঠার জন্য কীর্তিমতী হিতৈষী সম্মাননা পান নুর নাহার। বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানে অবদান রাখায় সুরাইয়া ফারহানা রেশমা কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন। এছাড়া দুইবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ঋতুপর্ণা চাকমা কীর্তিমতী ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল