
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
প্রান্তিক গ্রাহকদের জন্য অ্যাপভিত্তিক ঋণসেবা ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ চালু করার কথা জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি)।
সম্প্রতি প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি ও সিইও আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে এ ঋণসেবা চালু করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি জোরদারকরণ এবং করপোরেট ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ঋণ ঝুঁকি বৈচিত্র্যকরণের লক্ষ্যে এন্ড-টু-এন্ড ডিজিটাল ঋণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এমডিবি ডিজিটাল ন্যানো লোনের জন্য উপযুক্ত গ্রাহকরা অনলাইনে আবেদন, অনুমোদন এবং ঋণ গ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমডিবি বলছে, এ সেবার আওতায় একহাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় মাস মেয়াদে ঋণ দেওয়া হবে। মিডল্যান্ড ব্যাংকের যেসব গ্রাহকের হিসাবে মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা গড় স্থিতি রয়েছে, তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে যাছাই-বাছাই শেষে ঋণের অর্থ সরাসরি গ্রাহকের মিডল্যান্ড ব্যাংক হিসাবে জমা করা হবে। এ ঋণ পেতে ‘মিডল্যান্ড অনলাইন’ অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও মো. নাজমুল হুদা সরকার, ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ওমর শরীফ উপস্থিত ছিলেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল