চরচা ডেস্ক

‘লিডিং দ্য চেঞ্জ’–স্লোগানকে সামনে রেখে এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন বিজকন ২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক আবুল বশর ও আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে একটি টেকসই, সুশাসিত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকে রূপান্তরের লক্ষ্য তুলে ধরেন। তিনি সুশাসন নিশ্চিতকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, গ্রাহকসেবায় মানোন্নয়ন এবং স্বয়ংক্রিয়তা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
সিএমএসএমই অর্থায়ন প্রসঙ্গে তিনি জানান, ডিজিটাল চ্যানেল ও ন্যানো-ক্রেডিটসহ নতুন পণ্যের মাধ্যমে ব্যাংক ইতোমধ্যে একটি আধুনিক এবং কার্যকর কৌশল প্রণয়ন করেছে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইওতৌহিদুল আলম খান সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল উপস্থাপন করেন। তিনি ২০২৬ সালের রোডম্যাপ তুলে ধরে খেলাপি ঋণ কমানো, অবলোপনকৃত ঋণ আদায়, এমএসএমই অর্থায়ন বৃদ্ধি, বিনা ও স্বল্প-খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার ওপর জোর দেন।
বিজকন ২০২৬ সম্মেলনটি এনআরবিসি ব্যাংকের কৌশলগত পথনির্দেশ, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মাধ্যমে শেষ হয়।