
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
বাংলাদেশে চতুর্থ প্রজন্মের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২১ জুন ঢাকার গুলশান-২ এ অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকার, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্য এবং বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ বিগত তেরো বছরের পথচলায় ব্যাংকের ওপর আস্থা রাখা, সমর্থন ও অবদান রাখার জন্য সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, মিডল্যান্ড ব্যাংক তার গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে উদ্ভাবনী, গ্রাহক-কেন্দ্রিক এবং প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে সদা প্রতিশ্রুতিবদ্ধ।
ইমতিয়াজ ইউ. আহমেদ আরও বলেন, মিডল্যান্ড ব্যাংক সেবার সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি দেশজুড়ে নিরাপদ, সুবিধাজনক এবং আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করতে নিজস্ব ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার ধারা অব্যাহত রাখবে।
প্রধান কার্যালয় ছাড়াও দেশজুড়ে ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল